ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান ডিএমপির ৩ সহকারী পুলিশ কমিশনারকে নতুন পদে বদলি মধ্যপ্রাচ্যে উত্তাপ: বিশ্ববাজারে তেলের দাম ছাড়াল ১০৭ ডলার হরমুজে নতুন নৌপথ: ওমানের আঞ্চলিক বৈঠক স্থগিত দেশে ফিরে ইতালিতে হামলার বিরুদ্ধে মুখ খুললেন অভিনেত্রী বাঁধন ব্রিকসে বিশ্বনেতাদের দেওয়া হলো নিরামিষ খাবার: বিজেপি-কংগ্রেস তুমুল বিতর্ক সারাদেশে ঘরে ঘরে জ্বর: ডেঙ্গু ও হামের সঙ্গে বাড়ছে টাইফয়েড ইউক্রেন যুদ্ধ বন্ধ হলেই কি থামবে মধ্যপ্রাচ্যের ইরান যুদ্ধ? ‘ট্রফি চোর’ অপবাদ মাথায় নিয়ে শান্ত মেজাজে মাঠ ছাড়লেন নাকভি ২৩ বছরের খরা কাটল না আমেরিকার, ইউএস ওপেনের ট্রফি জভেরেভের হাতে

মাংসে রক্ত মেখে বিক্রিঃ জরিমানা


  • আপলোড সময় : বৃহস্পতিবার ১৪ আগস্ট, ২০২৫ সময় : ৯:০২ পিএম

পিরোজপুর প্রতিনিধি :

পিরোজপুর শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় ফ্রিজিং করা মাংসে বোতলজাত গরুর রক্ত মেখে তাজা মাংস হিসেবে বিক্রির অভিযোগে ভ্রাম্যমান আদালত শফিকুল ইসলাম নামের এক মাংস ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে। বৃহস্পতিবার (১৪ আগস্ট) দুপুরে পিরোজপুর সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এস এম আল আমীন আদালত পরিচালনা করেন।

ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, পুরাতন বাসস্ট্যান্ডের হাসিবের মাংসের দোকানের মালিক মোঃ শফিকুল ইসলাম তার কর্মচারী মিলে ফ্রিজে রাখা পুরাতন মাংস বাইরে ঝুলিয়ে বিক্রি করছিলেন। সেই পুরাতন মাংসে বোতলে সংরক্ষিত গরুর রক্ত মেখে তা ক্রেতাদের কাছে তাজা মাংস হিসেবে বিক্রি করা হচ্ছিল। অভিযোগের ভিত্তিতে ভ্রাম্যমান আদালত দোকানটিতে অভিযান চালায় এবং অপরাধ প্রমাণিত হওয়ায় ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করে।

অভিযানে নিরাপদ খাদ্য অধিদপ্তরের কর্মকর্তা, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এর প্রতিনিধি স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।সহকারী কমিশনার (ভূমি) এস এম আল আমীন বলেন, “ফ্রিজ ছাড়া পুরাতন মাংস প্রকাশ্যে ঝুলিয়ে বিক্রি করা আইনবিরোধী। ফ্রিজ থেকে বের করে বাইরে রেখে সেই মাংস বিক্রি করলে এর গুণগত মান নষ্ট হয়ে যায়, যা ভোক্তার স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর। তাছাড়া রক্ত বোতলজাত করে রাখা তা মাংসে মাখা অসদাচরণের পরিচায়ক। ভবিষ্যতে একই কাজ করলে আরও কঠোর শাস্তি প্রদান করা হবে।

তিনি আরও জানান, বাজারে স্বাস্থ্যসম্মত নিরাপদ খাদ্য নিশ্চিত করতে জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালতের ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আকাশজমিন/আরআর

 


এ সম্পর্কিত আরো খবর