ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরলো বঙ্গবন্ধুর একক ছবি, যুক্ত হলো জিন্নাহ ও জুলাই অভ্যুত্থান মমেকের ৩য় তলায় শিশু ওয়ার্ডে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস শিল্পে গ্যাস সরবরাহ মঙ্গলবার থেকেই স্বাভাবিক হওয়ার আশা প্রধানমন্ত্রীর ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার কাশফুল শুধু সৌন্দর্য নয়, অনেকের জীবিকাও বটে তাড়াশে গোয়ালঘরের তালা ভেঙে ৮টি গরু চুরি, নিঃস্ব কৃষক পরিবার ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১৭৩৩ জন ঢাকার দুই সিটিতে জামায়াতের অনানুষ্ঠানিক মেয়র প্রার্থী ঘোষণা চারবার গুলিবিদ্ধ ও তিনবার কারাবরণ: ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্বের আলোচনায় ইশরাক অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান

গোয়ালন্দে বৃক্ষরোপণ কর্মসূচি


  • আপলোড সময় : শনিবার ১৬ আগস্ট, ২০২৫ সময় : ৪:০০ পিএম

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি

রাজবাড়ীর গোয়ালন্দকে সবুজায়ন করতে বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নিয়েছে গোয়ালন্দ উপজেলা প্রশাসন।  শুক্রবার (১৫ আগস্ট) সকালে গোয়ালন্দ উপজেলা প্রশাসনের উদ্যোগে মডেল মসজিদ, স্থানীয় বাসস্ট্যান্ড ও মরা পদ্মা নদীর পার্শ্ববর্তী এলাকা বিভিন্ন রাস্তায় নানা প্রজাতির গাছের চারা রোপণ করা হয়েছে।

সবুজায়ন কর্মসূচিতে এসময় উপজেলা প্রশাসনের পক্ষ হতে কাঠ বাদাম, আমলকি ও বিভিন্ন জাতের আমের চারা রোপণ করা হয়। এ কর্মসূচিতে উপস্থিত থেকে নিজ হাতে চারা রোপণ করেন গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. নাহিদুর রহমান।

 এসময় ইউএনও নাহিদুর রহমান বলেন, গাছ লাগান, পরিবেশ বাঁচান। পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছ লাগানো অতীব জরুরি। গোয়ালন্দের পরিবেশ রক্ষায় উপজেলা প্রশাসনের পাশাপাশি স্থানীয়দের নিজ এরাকার পতিত ও আশেপাশের খালি জায়গায় গাছ লাগানোর পরামর্শ দেন তিনি।

আকাশজমিন/আরআর


এ সম্পর্কিত আরো খবর