ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম

চলনবিলে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় স্থাপনে বিরোধিতাঃ প্রথম আলো পত্রিকা পুড়িয়ে ক্ষোভ


  • আপলোড সময় : শনিবার ১৬ আগস্ট, ২০২৫ সময় : ৯:৫১ পিএম

সিরাজগঞ্জ প্রতি‌নি‌ধিঃ

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের ডিপিপি আগামী একনেক সভায় অনুমোদনের দাবিতে বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী অ্যাকাডেমিক ভবন-৩ এর সামনে গণঅনশন শুরু করেছেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তাদের সঙ্গে একাত্মতা প্রকাশ ক‌রে প্রতীকী অনশন করেছেন শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীরা।চলনবিলে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় স্থাপনের বিরোধিতা করে সংবাদ প্রকাশ করায় প্রথম আলো পত্রিকা পুড়িয়ে ক্ষোভ প্রকাশ।

শনিবার (১৬ আগস্ট) সকাল থেকে এ অনশন করছেন শিক্ষার্থীরা। প্রতীকী অনশন চলে সকাল ১০টা থেকে ১টা পর্যন্ত। তাদের কর্মসূচিতে সংহতি জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, জাতীয় নাগরিক পার্টি, বহল বাড়ি ও বুড়ি পোতাজিয়া সচেতন নাগরিক ফোরাম, শাহজাদপুর সচেতন নাগরিক ফোরাম, মালিথা স্মৃতি পরিষদ এবং শাহজাদপুর স্বার্থ রক্ষা কমিটি।

শাহজাদপুর স্বার্থ রক্ষা কমিটির সভাপতি আনোয়ার হোসেন বলেন, “রবীন্দ্র বিশ্ববিদ্যালয় শাহজাদপুরেই হবে, অন্য কোথাও নয়। কোনো ষড়যন্ত্র শাহজাদপুরের মানুষ মেনে নিবে না। পরবর্তী একনেক সভাতেই ডিপিপির (উন্নয়ন প্রকল্প প্রস্তাব) অনুমোদন চায় শাহজাদপুরের মানুষ।” শাহজাদপুর স্বার্থ রক্ষা কমিটির সাধারণ সম্পাদক আমির হোসেন সবুজ বলেন, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস শাহজাদপুর থেকে স্থানান্তর করার যে কোন পাঁয়তারা করা হলে শাহজাদপুরের সাধারণ মানুষ তা কঠিনভাবে প্রতিহত করবে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর (ভারপ্রাপ্ত) নজরুল ইসলাম বলেন, “রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ডিপিপির অনুমোদনের দাবিতে আমরা শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা বিভিন্ন প্রকারের শান্তিপূর্ণ কর্মসূচি পালন করে যাচ্ছি। আমাদের এই কর্মসূচি প্রকল্পটি একনেকে পাস না হওয়া পর্যন্ত চলমান থাকবে। ১৭ অগাস্ট একনেকের সভা রয়েছে। আমরা এদিন ক্যাম্পাসে অবস্থান করব। যদি একনেক সভায় আমাদের দাবি পাস না হয়, তাহলে আমরা তাৎক্ষণিক লাগাতার আন্দোলনে চলে যাব।

সংহতি জানাতে আসা বক্তারা বলেন, তারা জানতে পেরেছেন রোববারের একনেক সভায় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের ডিপিপি এজেন্ডাভুক্ত হয়েছে। এই ডিপিপি নিয়ে বার বার কালক্ষেপণ করা হয়েছে, আর নয়। এই একনেক সভায় ডিপিপির অনুমোদন দিতে হবে, অন্যথায় পরবর্তীতে যে কোনো পরিস্থিতির জন্য সরকারকে দায় নিতে হবে।

অনশনরত শিক্ষার্থীরা বলেন, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের দাবিতে গত ২৬ জুলাই বিশ্ববিদ্যালয় দিবস বয়কটের মাধ্যমে লাগতার আন্দোলন করে যাচ্ছেন তারা। আমাদের ফেরার পথ বন্ধ, আমরা অনেক প্রহসনের স্বাক্ষী হয়েছি, আর হতে চাই না।

অপরদিকে, চলনবিলে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় স্থাপনের বিরোধিতা করে সংবাদ প্রকাশ করায় প্রথম আলো পত্রিকা পুড়িয়ে ক্ষোভ প্রকাশ করেছেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ও শাহজাদপুর স্বার্থ রক্ষা সংগ্রাম কমিটি।

উল্লেখ‌্য, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত সিরাজগঞ্জের শাহজাদপুরে তারই রেখে যাওয়া ২২৫ একর জায়গা বরাদ্দ করে প্রায় ৯ বছর আগে প্রতিষ্ঠিত হয়েছে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশ। কিন্তু প্রতিষ্ঠার এতো দিনেও বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মিত হয়নি। তাই ডিপিপি অনুমোদনের দাবিতে ২৬ জুলাই থেকে নানা কর্মসূচির মধ্য দিয়ে লাগাতার আন্দোলন করছেন শিক্ষার্থীরা।

আকাশজমিন/আরআর


এ সম্পর্কিত আরো খবর