ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম

সিইসির সঙ্গে বৈঠকে বিএনপি প্রতিনিধি দল


  • আপলোড সময় : রবিবার ১৭ আগস্ট, ২০২৫ সময় : ৫:২৮ পিএম

প্রধান নির্বাচন কমিশনার সিইসি এম এম নাসির উদ্দীনের সঙ্গে বৈঠকে বসেছে বিএনপির একটি প্রতিনিধি দল। আজ রোববার বিকেল চারটায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে বৈঠক শুরু হয়েছে।  তিন সদস্যের বিএনপির প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। প্রতিনিধি দলে আরও রয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব  রুহুল কবির রিজভী চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ।


বৈঠক শুরুর আগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান সাংবাদিকদের বলেন, ‘নির্বাচন কমিশনের সার্বিক প্রস্তুতির বিষয় নিয়ে আমাদের আলোচনা হবে। আমরা সময় চেয়েছিলাম, সিইসি সময় দিয়েছেন। নির্বাচনকে সামনে রেখে ইসির অগ্রগতির বিষয়গুলো জানব আমরা।


ফেব্রুয়ারির প্রথমার্ধে রোজার আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ঘোষণা দিয়েছেন প্রধান উপদেষ্টা। এরই মধ্যে সিইসির কাছে বিষয়ে চিঠিও দেওয়া হয়েছে। সিইসি বলেছেন, ভোটের সব ধরনের প্রস্তুতি শেষ করে নির্বাচনের দিন থেকে প্রায় দুই মাস আগে (ডিসেম্বরের প্রথমার্ধে) তপশিল ঘোষণা করা হবে। ভোটের সার্বিক প্রস্তুতি বাস্তবায়নসূচি তুলে ধরে শিগগির নির্বাচনী রোডম্যাপ ঘোষণার কথাও রয়েছে ইসির। এমন পরিস্থিতির মধ্যে বিএনপি প্রতিনিধি দল গেল সিইসির সাক্ষাতে।

আকাশজমিন/আরআর


এ সম্পর্কিত আরো খবর