ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম

সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে তাড়াশে মানববন্ধন


  • আপলোড সময় : রবিবার ১৭ আগস্ট, ২০২৫ সময় : ৬:১৪ পিএম

সিরাজগঞ্জ প্রতি‌নি‌ধিঃ

সিরাগঞ্জের তাড়াশে পেশাদার সাংবাদিক সমাজের আয়োজনে আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৭ আগস্ট) দুপুরে তাড়াশ পাবলিক লাইব্রেরী চত্বরে মানববন্ধন শেষে পাবলিক লাইব্রেরী হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

প্রবীণ সাংবাদিক আব্দুর রাজ্জাক রাজুর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন আমার দেশের তাড়াশ প্রতিনিধি অধ্যাপক মেহেরুল ইসলাম বাদল, সমকালের প্রতিনিধি অধ্যাপক এম আতিকুল ইসলাম বুলবুল, কালের কণ্ঠের প্রতিনিধি অধ্যাপক সনাতন দাশ, ইত্তেফাকের সংবাদদাতা গোলাম মোস্তফা, ভোরের দর্পণ প্রতিনিধি আব্দুল বারিক, আমাদের নতুন সময় প্রতিনিধি শামিউল হক শামীম, নয়াদিগন্ত প্রতিনিধি লুৎফর রহমান, মানব জমিন প্রতিনিধি এম এ মাজিদ, মানবকণ্ঠ প্রতিনিধি সোহেল রানা সোহাগ, কালবেলা প্রতিনিধি হাদিউল হৃদয়, ঢাকা প্রতিদিনের সাব্বির মির্জা প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা তুহিন হত্যার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি ও নিহতের পরিবারের আর্থিক সুরক্ষার দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহানের মাধ্যমে প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মাদ ইউনুস বরাবর স্মারকলিপি প্রদান করেন। 

আকাশজমিন/আরআর


এ সম্পর্কিত আরো খবর