ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ডিপিপির

অনুমোদন শিক্ষার্থীদের উচ্ছ্বাস ও কৃতজ্ঞতা প্রকাশ


  • আপলোড সময় : রবিবার ১৭ আগস্ট, ২০২৫ সময় : ৬:৩৭ পিএম

সিরাজগঞ্জ প্রতি‌নি‌ধিঃ

সিরাজগঞ্জের শাহজাদপুরে অবস্থিত রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় অনুমোদন পেয়েছে। এ সংবাদে আমরণ অনশন ভেঙে আনন্দ-উচ্ছ্বাসে মেতেছেন শিক্ষার্থীরা।  দাবী ক‌রে‌ছে সেনাবাহিনীর তত্ত্বাবধানে ক্যাম্পাস নির্মাণের।

রবিবার (১৭ আগস্ট) দুপুর সোয়া ২টার আন্দোলনরত শিক্ষার্থী, বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. সুমন কান্তি বড়ুয়া, ট্রেজারার প্রফেসর ড. ফিরোজ আহমদ, প্রক্টর (ভারপ্রাপ্ত) নজরুল ইসলামসহ প্রক্টরিয়াল টিমের সদস্যরা উপস্থিত ছিলেন। তারা সবাই মিলে শিক্ষার্থীদের অনশন ভাঙান এবং শিক্ষার্থীরা আনন্দ-উল্লাসে মেতে ওঠেন। তাৎক্ষনিক প্রতিক্রিয়ায় প্রক্টর (ভারপ্রাপ্ত) নজরুল ইসলাম রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের ৫১৯ কোটি টাকার ডিপিপি অনুমোদন হওয়ায় সরকারের প্রধান উপদেষ্টাসহ সংশ্লিষ্ট উপদেষ্টাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ সময় দ্রুত প্রকল্পটি বাস্তবায়নের দাবি জানান তিনি। উচ্ছ্বসিত শিক্ষার্থীরা বলেন, অনেক আন্দোলন সংগ্রামের ফল এই ডিপিপি। আমরা আশা করছি দ্রুত সময়ের মধ্যে এ প্রকল্পের কাজ শুরু হবে। এ সময় তারা সেনাবাহিনীর তত্ত্বাবধানে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের দাবিও জানান।

উল্লেখ‌্য, ৯ বছর আগে প্রতিষ্ঠিত রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের দাবিতে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা ২৩ জুলাই থেকে লাগাতার আন্দোলন করে আসছিলেন। বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনগুলোও তাদের দাবির প্রতি সংহতি প্রকাশ করেন। এ অবস্থায় গতকাল শনিবার (১৬ আগস্ট) দুপুর ১২টা থেকে শিক্ষার্থীরা আমরণ অনশন শুরু করেন। অনশন চলাকালে অন্তত ২০ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েন। তাদের অনশনস্থলেই চিকিৎসা নিতে দেখা যায়। আজ রবিবার দুপুরে একনেক সভায় প্রকল্পটি অনুমোদনের সংবাদ পাওয়ার পর শিক্ষার্থীসহ সংশ্লিষ্টদের মধ্যে স্বস্তি ফিরে আসে এবং টানা আন্দোলনের সমাপ্তি ঘটে।

আকাশজমিন/আরআর


এ সম্পর্কিত আরো খবর