ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ব্রিকসে বিশ্বনেতাদের দেওয়া হলো নিরামিষ খাবার: বিজেপি-কংগ্রেস তুমুল বিতর্ক সারাদেশে ঘরে ঘরে জ্বর: ডেঙ্গু ও হামের সঙ্গে বাড়ছে টাইফয়েড ইউক্রেন যুদ্ধ বন্ধ হলেই কি থামবে মধ্যপ্রাচ্যের ইরান যুদ্ধ? ‘ট্রফি চোর’ অপবাদ মাথায় নিয়ে শান্ত মেজাজে মাঠ ছাড়লেন নাকভি ২৩ বছরের খরা কাটল না আমেরিকার, ইউএস ওপেনের ট্রফি জভেরেভের হাতে পুরুষদের পর মেয়েরাও বর্জন করল নাকভিকে, দুবাইতে আবারও ট্রফি নাটক রাজধানীর বেসরকারি হাসপাতালে শিশু মৃত্যুর পর তুলকালাম বিশ্বের দূষিত বায়ুর তালিকায় শীর্ষে সিঙ্গাপুর সিটি,ঢাকা ষষ্ঠ আসিফ মাহমুদের আমলের সব নিয়োগ ও পদোন্নতির নথি এখন দুদকে পঞ্চগড়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ: আহত ১৫, ২ ঘণ্টা মহাসড়ক অবরুদ্ধ

নান্দাইলে ছাত্রীকে ইভটিজিং ও তার ভাইয়ের উপর হামলার প্রতিবাদ


  • আপলোড সময় : রবিবার ১৭ আগস্ট, ২০২৫ সময় : ৬:৩৯ পিএম

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহের নান্দাইলে হরিপুর হাজী আজিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের ছাত্রীকে ইভটিজিং ও এর প্রতিবাদ করায় তার ভাইয়ের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে বিদ্যালয়ের শিক্ষার্থী ও এলাকাবাসী। রোববার (১৭ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে বিদ্যালয়ের সামনে হরিপুর- বাকচান্দা সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা জানান, স্কুলে যাতায়াতের পথে ছাত্রীদের প্রায়ই উত্ত্যক্তের শিকার হতে হয়। এর প্রতিকার ও জনসচেতনতা তৈরির লক্ষ্যে এই মানববন্ধনের আয়োজন করা হয়েছে।  এছাড়া সম্প্রতি স্থানীয় বখাটে বিজয় (১৬) কর্তৃক একই বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে ইভটিজিং করার ঘটনার তীব্র নিন্দা জানানো হয় এবং এর সুষ্ঠু বিচারের জোর দাবি করা হয়। যদি দ্রুত এই ঘটনার বিচার না হয় এবং ইভটিজিং বন্ধে কার্যকর পদক্ষেপ না নেওয়া হয়, তাহলে তারা লাগাতার কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে বলে জানায়।

এ মানববন্ধনে উপস্থিত ছিলেন- হরিপুর আজিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সারমিনা আক্তার লাভলী, শিক্ষক বিল্লাল হোসেন,স্বেচ্ছাসেবক দল নেতা মেহেদী হাসান সুমনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। এছাড়াও মোবারক, রিয়াদ মিয়া, রফিকুল ইসলাম, কামরুল, জয়, সামি, সোহান, রাব্বীসহ বিদ্যালয়ের অসংখ্য শিক্ষার্থী এবং এলাকার যুবসমাজ এই কর্মসূচিতে অংশ নেয়।

আকাশজমিন/আরআর


এ সম্পর্কিত আরো খবর