ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরলো বঙ্গবন্ধুর একক ছবি, যুক্ত হলো জিন্নাহ ও জুলাই অভ্যুত্থান মমেকের ৩য় তলায় শিশু ওয়ার্ডে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস শিল্পে গ্যাস সরবরাহ মঙ্গলবার থেকেই স্বাভাবিক হওয়ার আশা প্রধানমন্ত্রীর ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার কাশফুল শুধু সৌন্দর্য নয়, অনেকের জীবিকাও বটে তাড়াশে গোয়ালঘরের তালা ভেঙে ৮টি গরু চুরি, নিঃস্ব কৃষক পরিবার ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১৭৩৩ জন ঢাকার দুই সিটিতে জামায়াতের অনানুষ্ঠানিক মেয়র প্রার্থী ঘোষণা চারবার গুলিবিদ্ধ ও তিনবার কারাবরণ: ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্বের আলোচনায় ইশরাক অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান

পূর্বাচলে অবৈধ গরুর হাট বন্ধ ও ৯ টি বালুর গদিতে অভিযান


  • আপলোড সময় : সোমবার ১৮ আগস্ট, ২০২৫ সময় : ৬:৫৪ পিএম

রূপগঞ্জ(নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার পূর্বাচল উপশহরের নম্বর সেক্টর এলাকায় অবৈধভাবে বসানো সাপ্তাহিক শিমুলিয়া গরুর হাট বন্ধ করে দেওয়া হয়েছে। একই সময়ে শিমুলিয়া এলাকায় অবৈধভাবে স্থাপিত ৯টি বালুর গদিতে ভ্রাম্যমাণ আদালত উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে।  ১৮ আগস্ট সোমবার রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সাইফুল ইসলাম অভিযানে নেতৃত্ব দেন। সময় পূর্বাচল রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) মোঃ তাছবীর হোসেন, রূপগঞ্জ থানা ওসি মোহাম্মদ তরিকুল ইসলাম, পুলিশ, আনসার আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

 

রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সাইফুল ইসলাম বলেন, দীর্ঘদিন ধরে রাজউকের নিষেধাজ্ঞা অমান্য করে গড়ে ওঠা বালুগদির অফিস পাইপ ভেঙে ফেলা হয়। ৯টি গদিতে থাকা বালু খোলা নিলামের মাধ্যমে বিক্রি করে দেড় লাখ টাকা রাজস্ব আদায় করা হয়। অবৈধভাবে বসানো সাপ্তাহিক শিমুলিয়া গরুর হাট অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। গত কয়েক মাস ধরে প্রভাবশালী একটি মহল পূর্বাচলের , ১৩ ১৪ নম্বর সেক্টরে অবৈধ বালুর গদি স্থাপন করে ব্যবসা করে আসছিলো। তাতে পূর্বাচলের অভ্যন্তরিণ সড়কে খানাখন্দ, পানি নিষ্কাশনের ড্রেন ভরাট স্থানীয় জনতা উচ্চ বিদ্যালয়সহ আশপাশের শিক্ষা প্রতিষ্ঠানে স্থায়ী জলাবদ্ধতা দেখা দেয়। সে কারনেই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর