ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

বিসিবি-ক্রিকেটারদের আলোচনায় কী সিদ্ধান্ত এলো?


  • আপলোড সময় : মঙ্গলবার ১৯ আগস্ট, ২০২৫ সময় : ৩:৫২ পিএম

ক্রীড়া ডেস্ক

এশিয়া কাপ সামনে রেখে শেষ মুহূর্তের প্রস্তুতি ঝালিয়ে নিতে ফিটনেস ক্যাম্প স্কিল অনুশীলনে ব্যস্ত সময় কাটাচ্ছেন ক্রিকেটাররা। এরই মধ্যে বিসিবি সভাপতির সঙ্গে বৈঠকে বসেছেন মিরাজ-শান্তরা।  পরিবারের সঙ্গে ছুটি কাটিয়ে গতকাল অস্ট্রেলিয়া থেকে দেশে ফিরেছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। এরপর আজ (মঙ্গলবার) সকাল দশটায় রাজধানীর একটি পাঁচ-তারকা হোটেলে জাতীয় দলের ক্রিকেটারদের সঙ্গে বৈঠকে বসেন। জানা গেছে, বৈঠকে চুক্তিতে থাকা ক্রিকেটার ছাড়াও অনেকে উপস্থিত ছিলেন।

ছাড়া উপস্থিত ছিলেন বিসিবির পরিচালকরা। পাশাপাশি মেডিকেল বিভাগের চিকিৎসক, কোচিং স্টাফের সদস্যরাও ছিলেন। সেখানে ক্রিকেটারদের সঙ্গে বোর্ড সভাপতি বিভিন্ন ইস্যুতে কথা বলেছেন, দিয়েছেন নানা দিকনির্দেশনা।

বৈঠকে উপস্থিত থাকা এক সদস্য ঢাকা পোস্টকে বলেন, 'বিসিবি সভাপতি নিজে কিছু প্রেজেন্টেশন দিয়েছেন। মেডিকেল বিভাগ থেকেও কিছু প্রেজেন্টেশন দেওয়া হয়েছে; সেখানে চিকিৎসা সেবা নিয়ে কথা হয়েছে। ছাড়া প্রথম শ্রেণীর ক্রিকেটে উইকেট নিয়ে কথা হয়েছে। সেই সঙ্গে ভেন্যু বাড়ানোর কথাও উঠে এসেছে। ছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যম যত কম ব্যবহার করা যায়, যত দূরত্ব রাখা যায় বিষয়ে সভাপতি পরামর্শ দিয়েছেন ক্রিকেটারদের।'

আরও যোগ করেন, 'মিরপুর স্টেডিয়ামে একটা সুইমিংপুল দেওয়া যায় কি না সেই চেষ্টার কথা হয়েছে। আর ডিপিএলের একটি ইস্যু নিয়েও আলোচনা হয়েছে। ভ্রমণটা অনেক বেশি হয়ে যায় ঢাকার অদূরে খেলা হলে। তখন রমজান থাকে যে কারণে সেহরি খেয়েই যেতে হয়। সেক্ষেত্রে ঢাকার বাইরে করা যায় কি না এটা নিয়েও কথা হয়েছিল।'

 আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর