ঢাকা, বাংলাদেশ ।
  মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরলো বঙ্গবন্ধুর একক ছবি, যুক্ত হলো জিন্নাহ ও জুলাই অভ্যুত্থান মমেকের ৩য় তলায় শিশু ওয়ার্ডে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস শিল্পে গ্যাস সরবরাহ মঙ্গলবার থেকেই স্বাভাবিক হওয়ার আশা প্রধানমন্ত্রীর ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার কাশফুল শুধু সৌন্দর্য নয়, অনেকের জীবিকাও বটে তাড়াশে গোয়ালঘরের তালা ভেঙে ৮টি গরু চুরি, নিঃস্ব কৃষক পরিবার ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১৭৩৩ জন ঢাকার দুই সিটিতে জামায়াতের অনানুষ্ঠানিক মেয়র প্রার্থী ঘোষণা চারবার গুলিবিদ্ধ ও তিনবার কারাবরণ: ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্বের আলোচনায় ইশরাক অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান

গোয়ালন্দে চোরাই মোটরসাইকেলসহ যুবক গ্রেফতার


  • আপলোড সময় : মঙ্গলবার ১৯ আগস্ট, ২০২৫ সময় : ৫:০০ পিএম

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি

রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে চোরাইকৃত একটি সুজুকী ঝিকসার মোটর সাইকেলসহ একজন যুবককে আটক করেছে।আটককৃত যুবক গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানার জঙ্গল মুকন্দপুর গ্রামের শেখ মনিরুজ্জামানের ছেলে রকিবুল ইসলাম রনি (১৯)। 


থানা পুলিশ সূত্রে জানা যায়, ১৯ আগস্ট মঙ্গলবার গোয়ালন্দ ঘাট থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলামের দিকনির্দেশনায় এসআই (নিঃ) মো. আমিনুল হক সংগীয় ফোর্সসহ ভোর :৫০ ঘটিকার সময়  গোয়ালন্দ ঘাট থানাধীন দৌলতদিয়া ইউনিয়ন পরিষদ সামনে দৌলতদিয়া ঘাট হতে রাজবাড়ী যাওয়ার পথিমধ্যে চেকপোস্ট বসিয়ে রকিবুল ইসলাম রনি (১৯) নামের একজন যুবককে একটি সুজুকী মোটরসাইকেলসহ গ্রেফতার করে।

এব্যাপারে গোয়ালন্দ ঘাট থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম এক প্রেস নোটিশের মধ্যে জানান, ১৯ আগস্ট মঙ্গলবার ভোরে একটি চোরাই মোটরসাইকেলসহ এক যুবককে আটক করা হয়। ঘটনায় আটককৃত যুবকের নামে থানায় নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর