পাবনা প্রতিনিধি:
পাবনার
আতাইকুলা থানার দুর্গম এলাকা চতরার বিলে সন্ত্রাসীদের গোপন
আস্তানায় অস্ত্র তৈরি কারখানার সন্ধান
পেয়েছে। মঙ্গলবার (১৯ আগস্ট) গভীর
রাতে পুলিশ আতাইকুলা থানার লক্ষ্মীপুর ইউনিয়নের চতরার বিলে অভিযান চালিয়ে
বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধারসহ দুইজনকে আটক করেছে। আটককৃতরা
হলো, পাবনা সদর থানার হেমায়েতপুর
ইউনিয়নের নিয়ামতপুর গ্রামের মনির হোসেন ও
মালিগাছা ইউনিয়নের খোদাইপুর গ্রামের রেজাউল করিম। চতরা বিল এলাকায়
নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে।
আতাইকুলা
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হবিবুর রহমান
ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দীর্ঘদিন
ধরে স্থানীয়ভাবে গড়ে উঠা ‘ময়েজ
বাহিনী’ নামে পরিচিত একটি
সন্ত্রাসী গ্রুপ চতরার বিল এলাকায় অপরাধমূলক
কর্মকান্ড চালিয়ে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে
মঙ্গলবার (১৯ আগস্ট) গভীর
রাতে অভিযান চালিয়ে অস্ত্র তৈরির ছাঁচ, কাটিং মেশিন, ড্রিল মেশিন, লোহার পাত ও গানপাউডারসহ
বিপুল সরঞ্জাম জব্দ করা হয়।
এবং সদর থানার হেমায়েতপুর
ইউনিয়নের নিয়ামতপুর গ্রামের মনির হোসেন ও
মালিগাছা ইউনিয়নের খোদাইপুর গ্রামের রেজাউল করিমকে আটক করা হয়েছে।
তিনি
আরো জানান, আটককৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে, স্থানীয়ভাবে ডাকাতি ও চাঁদাবাজির উদ্দেশ্যে
এসব অস্ত্র তৈরি হচ্ছিল। তবে
পুলিশ মনে করছে, এর
পেছনে আরও বড় কোনও
নেটওয়ার্ক সক্রিয় থাকতে পারে। এ ঘটনায় একটি
মামলা দায়েরের হয়েছে।
আকাশজমিন/আরআর