ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬,  ১৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

দশমিনায় স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান


  • আপলোড সময় : বুধবার ২০ আগস্ট, ২০২৫ সময় : ৪:২০ পিএম

দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দশমিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও আঙিনায় পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২০ শে আগস্ট ) বেলা ১১ টার দিকে দশমিনা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে পটুয়াখালী জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এনায়েত হোসেন খান মোহনের সভাপতিত্বে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও আঙিনা পরিষ্কার পরিচ্ছন্নও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাধারণ সম্পাদক মোঃ মাহবুব আলম ফরাজী।

এ সময় হাসপাতালের আঙিনার চারপাশে পড়ে থাকা নানা রকমের ময়লা আবর্জনা ও জলাবদ্ধতার ড্রেন পরিস্কার পরিচ্ছন্ন করা হয়। এ সময় আরো উপস্থিত ছিলেন, দশমিনা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক মো.যোবায়ের হোসেন আক্কাস,সিনিয়র যুগ্ন আহবায়ক আবু তাহের, যুগ্ন আহবায়ক নিয়াজ রাফিদ রহিম,সদস্য সচিব শাফায়েত ইসলাম শাওন সহ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতৃবৃন্দ ও বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ।

এ সময় কেন্দ্রীয় নেতা মাহবুব আলম ফরাজী বলেন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের নির্দেশনা মোতাবেক আজ  স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের নিয়ে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স, উপজেলা পরিষদের চত্বর সহ বিভিন্ন স্থানে পরিস্কার পরিছন্নতা অভিযান পরিচালনা করা হয়।

তিনি আরো বলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) গনতন্ত্রে বিশ্বাসী তাই শত বাঁধা বিপত্তির মধ্যে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মী জনগনের অধিকার আদায়ে রাজপথে লড়াই সংগ্রম করেছে। পটুয়াখালী ৩,  দশমিনা-গলাচিপা আসনে কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য হাসান মামুন ভাইয়ের নেতৃত্বে ও সাংগঠনিক দক্ষনেতৃত্বে দশমিনা -গলাচিপার সাধারণ জনগন বিএনপির উপর শত ভাগ আস্থাশীল।  জনগনের আশা-আকাঙ্ক্ষা পূরনে সবসময় পাশে থেকে কাজ করো যাচ্ছেন। আগামী জাতীয় সংসদ নির্বাচনে হাসান মামুনের আস্থা দশমিনা-গলাচিপা উপজেলার সাধারণ জনগন।

হাসপাতাল পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয় উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ মোঃ মোস্তাফিজুর রহমান বলেন, স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা উদ্যোগ নিয়ে হাসপাতালের এলাকায় পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান পরিচালনা করে আমাদেরকে সহযোগিতা করেছে। তা সত্যিই প্রশংসনীয় উদ্যোগ,আমরা চাই এ ধরনের ভালো কাজে তারা আরো এগিয়ে আসুক।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর