ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরলো বঙ্গবন্ধুর একক ছবি, যুক্ত হলো জিন্নাহ ও জুলাই অভ্যুত্থান মমেকের ৩য় তলায় শিশু ওয়ার্ডে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস শিল্পে গ্যাস সরবরাহ মঙ্গলবার থেকেই স্বাভাবিক হওয়ার আশা প্রধানমন্ত্রীর ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার কাশফুল শুধু সৌন্দর্য নয়, অনেকের জীবিকাও বটে তাড়াশে গোয়ালঘরের তালা ভেঙে ৮টি গরু চুরি, নিঃস্ব কৃষক পরিবার ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১৭৩৩ জন ঢাকার দুই সিটিতে জামায়াতের অনানুষ্ঠানিক মেয়র প্রার্থী ঘোষণা চারবার গুলিবিদ্ধ ও তিনবার কারাবরণ: ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্বের আলোচনায় ইশরাক অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান

শিক্ষা উপহার পেলো শতাধিক মাদ্রাসা শিক্ষার্থীরা


  • আপলোড সময় : বৃহস্পতিবার ২১ আগস্ট, ২০২৫ সময় : ৪:৪২ পিএম

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি

দাখিল মাদ্রাসায় শতাধিক শিক্ষার্থীর মাঝে উপহার হিসেবে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার সকদিরামপুর দাখিল মাদ্রাসায় আয়োজিত এ অনুষ্ঠানে  শিক্ষার্থীদের হাতে বই, খাতা, কলমসহ বিভিন্ন শিক্ষা উপকরণ এবং মাদ্রাসার জন্য হোয়াইট বোর্ড, ডাস্টার ও মার্কার তুলে দেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ও প্রশাসনিক আপীল ট্রাইব্যুনালের সরকার পক্ষের প্রসিকিউটর এডভোকেট মোঃ ফারুক হোসেন তপাদার।

মাদ্রাসার সুপার মাওলানা মোঃ আব্দুর রাজ্জাক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ও প্রশাসনিক আপীল ট্রাইব্যুনালের সরকার পক্ষের প্রসিকিউটর জনাব এডভোকেট মোঃ ফারুক হোসেন তপাদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল্লাহ আল মামুন, মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সোহেল আহমেদ নীরব, আল আমিন তালুকদার, আহসান মিয়াজী এবং স্থানীয় সুধিজন।

এসময় প্রধান অতিথি এডভোকেট মোঃ ফারুক হোসেন তপাদার বলেন, “শিক্ষা ছাড়া কোনো জাতি এগিয়ে যেতে পারে না। গ্রামের প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীরাও সমান সুযোগ পেলে জাতীয় উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবে। আমি চাই, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম আধুনিক শিক্ষা ও ধর্মীয় মূল্যবোধে গড়ে উঠুক। তাই শিক্ষা খাতে আমার সামর্থ্য অনুযায়ী পাশে থাকতে চাই। ভবিষ্যতে শিক্ষা ও সামাজিক উন্নয়নের জন্য আরও বিস্তৃত কার্যক্রম গ্রহণ করবো।

শিক্ষার্থীরা শিক্ষা উপকরণ পেয়ে আনন্দ প্রকাশ করে এবং উপস্থিত অতিথিদের প্রতি কৃতজ্ঞতা জানায়। অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের নিয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর