ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরলো বঙ্গবন্ধুর একক ছবি, যুক্ত হলো জিন্নাহ ও জুলাই অভ্যুত্থান মমেকের ৩য় তলায় শিশু ওয়ার্ডে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস শিল্পে গ্যাস সরবরাহ মঙ্গলবার থেকেই স্বাভাবিক হওয়ার আশা প্রধানমন্ত্রীর ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার কাশফুল শুধু সৌন্দর্য নয়, অনেকের জীবিকাও বটে তাড়াশে গোয়ালঘরের তালা ভেঙে ৮টি গরু চুরি, নিঃস্ব কৃষক পরিবার ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১৭৩৩ জন ঢাকার দুই সিটিতে জামায়াতের অনানুষ্ঠানিক মেয়র প্রার্থী ঘোষণা চারবার গুলিবিদ্ধ ও তিনবার কারাবরণ: ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্বের আলোচনায় ইশরাক অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান

সৌদিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কটিয়াদী যুবকের মৃত্যু


  • আপলোড সময় : সোমবার ২৫ আগস্ট, ২০২৫ সময় : ৪:২৩ পিএম

কটিয়াদী(কিশোরগঞ্জ)প্রতিনিধিঃ

সৌদি আরবের রিয়াদে বিদ্যুৎ পৃষ্ঠে কিশোরগঞ্জের কটিয়াদীর সেলিম মিয়া (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। খবর পাওয়ার পর নিহতের পরিবারে শোকের মাতম চলছে। সৌদি সময় দুপুরে বাংলাদেশ সময়  শনিবার (২৩ আগষ্ট) বিকেলে রিয়াদ শহরের মিনিট্রি বলোদিয়া সুফিয়া এলাকায় ঘটনা ঘটছে। 

নিহত সেলিম মিয়া (৩০) কটিয়াদী উপজেলার মসূয়া ইউনিয়নের কাজিরচর প্রেমারচর গ্রামের সিরাজ মিয়ার ছেলে। দুই ভাই এর মধ্যে সোলিম বড়৷ নিহতের ঘনিষ্ঠ বন্ধু পারিবারিক সূত্রে জানা যায়, আট বছর ধরে সৌদি আরবে ইলেকট্রেশিয়ানের কাজ করতেন সেলিম৷ শনিবার সৌদি সময় দুপুরে রিয়াদের সুফিয়া এলাকায় একটি খামারে প্রয়োজনীয় কাজে পানির একটি মর্টারের কাছে গেলে বিদ্যুৎ পৃষ্ঠে মৃত্যু হয়। পরে তার লাশ স্থানীয় একটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে৷

এদিকে ছেলের আকস্মিক মৃত্যুর সংবাদ শুনার পর থেকে মা সুফিয়া বেগম  পিতা সিরাজ মিয়া  ছেলের শোকে বাকরুদ্ধ হয়ে আছে৷ তাদের শোকে আশেপাশের এলাকার মানুষ শোকাহত৷ মা সুফিয়া বেগম মৃত্যুর বিষয় নিশ্চিত করে বলেন, ইচ্ছে ছিলো এইবার ছেলে বাড়িতে আসলে ধুমধামে বিয়ে করাবেন৷ কিন্তু তাদের সেই স্বপ্নের মৃত্যু হয়েছে৷ এখন দ্রুত ছেলের লাশ দেশে ফিরিয়ে আনার দাবি জানাচ্ছি।

আকাশজমিন/আরআর


এ সম্পর্কিত আরো খবর