ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান ডিএমপির ৩ সহকারী পুলিশ কমিশনারকে নতুন পদে বদলি মধ্যপ্রাচ্যে উত্তাপ: বিশ্ববাজারে তেলের দাম ছাড়াল ১০৭ ডলার হরমুজে নতুন নৌপথ: ওমানের আঞ্চলিক বৈঠক স্থগিত দেশে ফিরে ইতালিতে হামলার বিরুদ্ধে মুখ খুললেন অভিনেত্রী বাঁধন ব্রিকসে বিশ্বনেতাদের দেওয়া হলো নিরামিষ খাবার: বিজেপি-কংগ্রেস তুমুল বিতর্ক সারাদেশে ঘরে ঘরে জ্বর: ডেঙ্গু ও হামের সঙ্গে বাড়ছে টাইফয়েড ইউক্রেন যুদ্ধ বন্ধ হলেই কি থামবে মধ্যপ্রাচ্যের ইরান যুদ্ধ? ‘ট্রফি চোর’ অপবাদ মাথায় নিয়ে শান্ত মেজাজে মাঠ ছাড়লেন নাকভি ২৩ বছরের খরা কাটল না আমেরিকার, ইউএস ওপেনের ট্রফি জভেরেভের হাতে

অটোরিকশা উঠিয়ে দেওয়া উচিত, কিন্তু এগুলো কর্মসংস্থানের উৎস


  • আপলোড সময় : সোমবার ২৫ আগস্ট, ২০২৫ সময় : ৪:৪৪ পিএম

ঝুঁকিপূর্ণ হওয়ায় এবং যানজটের কারণ হওয়ায় ঢাকা শহর থেকে অটোরিকশা উঠিয়ে দেওয়া উচিৎ বলে মনে করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। তবে তিনি বলেছেন, এগুলো আমাদের লোকদের কর্মসংস্থানের উৎস এবং আমরা তাদের বিকল্প কর্মসংস্থান দিতে পারছি না। আজ (সোমবার) সচিবালয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সম্মেলন কক্ষে ঢাকায় মহাসড়কের সার্বিক পরিস্থিতি ও অবস্থান বিষয়ে একটি আলোচনা সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। 


উপদেষ্টা বলেন, আমরা তো মানুষকে বিকল্প কর্মসংস্থান দিতে পারছি না। প্রত্যেকটা অটো রিকশার পেছনে একটা পরিবার আছে। সেই পরিবারের জীবন-ধারণ কিন্তু এটাতে হয়। তিনি আরও বলেন, আজ যদি আমি এখান থেকে বলি কাল থেকে কোনো অটোরিকশা চলাতে দেওয়া হবে না, যদি ব্যবস্থা নিতে শুরু করে আমাদের পুলিশ থেকে, তাহলে কতজন চালক রাস্তায় নেমে আসবে? এরপর রাস্তায় কি আদৌ কেউ চলাচল করতে পারবে?  


উপদেষ্টা আরও বলেন, আমরা ঐ পথেই যেতে চেষ্টা করছি যাতে সড়কে যানজট কমে। এজন্য আমরা চেষ্টা করছি। কিন্তু যেটা বললাম, কিছু বাস্তবতা আছে যেগুলো আমাদের মেনে নিতে হবে। 



আকাশজমিন/আরআর 



এ সম্পর্কিত আরো খবর