ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরলো বঙ্গবন্ধুর একক ছবি, যুক্ত হলো জিন্নাহ ও জুলাই অভ্যুত্থান মমেকের ৩য় তলায় শিশু ওয়ার্ডে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস শিল্পে গ্যাস সরবরাহ মঙ্গলবার থেকেই স্বাভাবিক হওয়ার আশা প্রধানমন্ত্রীর ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার কাশফুল শুধু সৌন্দর্য নয়, অনেকের জীবিকাও বটে তাড়াশে গোয়ালঘরের তালা ভেঙে ৮টি গরু চুরি, নিঃস্ব কৃষক পরিবার ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১৭৩৩ জন ঢাকার দুই সিটিতে জামায়াতের অনানুষ্ঠানিক মেয়র প্রার্থী ঘোষণা চারবার গুলিবিদ্ধ ও তিনবার কারাবরণ: ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্বের আলোচনায় ইশরাক অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান

কিশোরগঞ্জে কারখানার মেশিনে ওড়না পেঁচিয়ে নারী শ্রমিকের মৃত্যু


  • আপলোড সময় : সোমবার ২৫ আগস্ট, ২০২৫ সময় : ৫:৪৫ পিএম

কিশোরগঞ্জ ব্যুরোঃ

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় তেলের মিলে কাজ করাবস্হায় মিলের সাথে জড়িয়ে সাথী দেবনাথ (৩৫) নামে এক নারী শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার (২৫ আগস্ট) দুপুরে উপজেলার পোড়াবাড়িয়া জামতলা বাজারে দুর্ঘটনা ঘটে। নিহত ওই নারী উপজেলার নারান্দী গ্রামের মৃত বলরাম দেবনাথের স্ত্রী।

 

জানা গেছে, পাকুন্দিয়া উপজেলার পোড়াবাড়িয়া জামতলা বাজারে অবস্থিত জিসান অয়েল মিলে গত দুই বছর ধরে কাজ করে আসছিলেন ওই নারী। সোমবার দুপুরে কাজ করার এক পর্যায়ে অসাবধানতায় মেশিনে ওড়না জড়িয়ে যায় এবং সাথে সাথে বাম হাত মেশিনের ভেতরে ঢুকে যায় ওই নারীর। পরে মেশিন বন্ধ করে হাত বিচ্ছিন্ন অবস্থায় দ্রুত তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

মিলের মালিক আবদুর রাজ্জাক ভূঁইয়া রুবেল বলেন, ঘটনাটি খুবই মর্মান্তিক দুঃখজনক। গত দুই বছর আগে ওই নারী আমার এখানে অপারেটর হিসেবে দক্ষতার সাথে করে আসছিলেন। আজ তার অসাবধানতায় দুর্ঘটনার শিকার হন। আমার পক্ষ থেকে নিহত নারীর পরিবারটির পাশে থাকার চেষ্টা করব। পাকুন্দিয়া থানার ওসি মো. সাখাওয়াৎ হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ সাপেক্ষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

আকাশজমিন/আরআর

 


এ সম্পর্কিত আরো খবর