ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মধ্যপ্রাচ্যে উত্তাপ: বিশ্ববাজারে তেলের দাম ছাড়াল ১০৭ ডলার হরমুজে নতুন নৌপথ: ওমানের আঞ্চলিক বৈঠক স্থগিত দেশে ফিরে ইতালিতে হামলার বিরুদ্ধে মুখ খুললেন অভিনেত্রী বাঁধন ব্রিকসে বিশ্বনেতাদের দেওয়া হলো নিরামিষ খাবার: বিজেপি-কংগ্রেস তুমুল বিতর্ক সারাদেশে ঘরে ঘরে জ্বর: ডেঙ্গু ও হামের সঙ্গে বাড়ছে টাইফয়েড ইউক্রেন যুদ্ধ বন্ধ হলেই কি থামবে মধ্যপ্রাচ্যের ইরান যুদ্ধ? ‘ট্রফি চোর’ অপবাদ মাথায় নিয়ে শান্ত মেজাজে মাঠ ছাড়লেন নাকভি ২৩ বছরের খরা কাটল না আমেরিকার, ইউএস ওপেনের ট্রফি জভেরেভের হাতে পুরুষদের পর মেয়েরাও বর্জন করল নাকভিকে, দুবাইতে আবারও ট্রফি নাটক রাজধানীর বেসরকারি হাসপাতালে শিশু মৃত্যুর পর তুলকালাম

কটিয়াদী মডেল প্রেসক্লাবের নতুন অফিস উদ্বোধন


  • আপলোড সময় : মঙ্গলবার ২৬ আগস্ট, ২০২৫ সময় : ৪:৫০ পিএম

কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি

কিশোরগঞ্জ  কটিয়াদী মডেল প্রেসক্লাবের নতুন অফিস উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে । ২৫ আগস্ট সোমবার বিকালে বাসস্ট্যান্ড এলাকায়   কটিয়াদী মডেল প্রেস ক্লাবের সভাপতি মোঃ সাইফুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ জজ মিয়া অলিউজ্জামান মহসিনের যৌথ   সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কটিয়াদী উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা প্রশাসক মোঃ মাইদুল ইসলাম। এ সময় অফিসের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন কটিয়াদী পৌরসভার সাবেক মেয়র এবং উপজেলা বিএনপি'র সভাপতি আলহাজ্ব তোফাজ্জল হোসেন খান দিলীপ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লাবনী আক্তার তারানা,সহকারী কমিশনার (ভূমি) কটিয়াদী ও পৌর প্রশাসক কটিয়াদী পৌরসভা, তরিকুল ইসলাম, অফিসার ইনচার্জ কটিয়াদী মডেল থানা। উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী মাহমুদুল হাসান,কটিয়াদী সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বদিউল আলম মাহফুজ, উপজেলা যুবদলের আহবায়ক মাহবুব আলম মাসুদ সহ বিভিন্ন রাজনৈতিক এবং সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

এ সময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন,সংবাদ মাধ্যম তথা সাংবাদিক হচ্ছে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। আমরা সাংবাদিকদের কাছ থেকে বস্তুনিষ্ঠ এবং তথ্যনির্ভর সংবাদ আশা করি। বিশেষ অতিথি লাবনী আক্তার তারানা বলেন,আপনারা নির্ভয়ে দুর্নীতি এবং অপরাধের তথ্য তুলে ধরবেন প্রশাসন আইনানুগ ব্যবস্হা গ্রহন করবে।

উদ্বোধক আলহাজ্ব তোফাজ্জল হোসেন খান দিলীপ বলেন,কটিয়াদী মডেল প্রেসক্লাব নির্ভীক সাংবাদিকদের একটি সংগঠন, আমি এই ক্লাবের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করি।  পরে সভাপতির সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে প্রথম পর্বের সমাপ্তি হয়।  সন্ধ্যার পর মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর