ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরলো বঙ্গবন্ধুর একক ছবি, যুক্ত হলো জিন্নাহ ও জুলাই অভ্যুত্থান মমেকের ৩য় তলায় শিশু ওয়ার্ডে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস শিল্পে গ্যাস সরবরাহ মঙ্গলবার থেকেই স্বাভাবিক হওয়ার আশা প্রধানমন্ত্রীর ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার কাশফুল শুধু সৌন্দর্য নয়, অনেকের জীবিকাও বটে তাড়াশে গোয়ালঘরের তালা ভেঙে ৮টি গরু চুরি, নিঃস্ব কৃষক পরিবার ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১৭৩৩ জন ঢাকার দুই সিটিতে জামায়াতের অনানুষ্ঠানিক মেয়র প্রার্থী ঘোষণা চারবার গুলিবিদ্ধ ও তিনবার কারাবরণ: ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্বের আলোচনায় ইশরাক অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান

দৌলতদিয়ায় লালন ও লোক সংগীত চর্চার কেন্দ্র 'বাউল কুঠির'


  • আপলোড সময় : মঙ্গলবার ২৬ আগস্ট, ২০২৫ সময় : ৫:২০ পিএম

গোয়ালন্দ  ( রাজবাড়ী)  প্রতিনিধি

লোকসংগীত বাংলাদেশের ঐতিহ্যবাহী সংগীতের মধ্যে অন্যতম। এই সংগীতে রয়েছে মা-মানুষের গন্ধ। এই সংগীতের চর্চা চলে গাও গেরামের অনেক জায়গায়। তদ্রূপ রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডে রয়েছে লোকসংগীত কেন্দ্র। কেন্দ্রটির নাম বাউল কুঠির। যেখানে প্রতিদিন শুদ্ধ লালন চর্চার পাশাপাশি লোকসংগীত, দেশাত্মবোধক, জারি, সারি, লালন সংগীত নিয়ে গানের আসর চলতে থাকে।

 

মঙ্গলবার (২৬ আগস্ট) বাউল কুঠিরে গিয়ে দেখা যায়, সংগীত পরিবেশন করছেন, বাউল কুঠিরের প্রধান বাউল ইদ্রিস ফকির, দৌলতদিয়া ইউনিয়ন শাখা জাসাস এর সাধারণ সম্পাদক দয়াল সাইদ বাউল প্রমুখসহ অন্যান্য শিল্পীবৃন্দ।

 

বাউল কুঠির পরিচালনা কমিটির সদস্যরা বলেন, সংগীত আমাদের প্রানের আওয়াজ, সংগীত আমাদের অন্তরের ক্ষুধা নিবারণের মহা ঔষধ। বাউল কুঠিরের শিল্পী বাউল ইদ্রিস ফকির বলেন, লালন ও লোকসংগীত আমাদের জীবনের খোরাক। বাউল কুঠিরে প্রতিদিন গানের লালন ও লোকসংগীত চর্চা করা হয়।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর