ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম

বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমানকে হত্যার হুমকির প্রতিবাদে অষ্টগ্রামে বিক্ষোভ


  • আপলোড সময় : মঙ্গলবার ২৬ আগস্ট, ২০২৫ সময় : ৫:২২ পিএম

কিশোরগঞ্জ ব্যুরোঃ

মব সৃষ্টি করে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা এডভোকেট ফজলুর রহমানকে হত্যার হুমকি ও ভীতি প্রদর্শনের প্রতিবাদে কিশোরগঞ্জের অষ্টগ্রামে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১টাঢ উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠন এ কর্মসূচির আয়োজন করে। উপজেলা পরিষদের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে অষ্টগ্রাম বাজার ঘুরে জামতলী মোড়ে গিয়ে শেষ হয়।

নানা স্লোগানে মিছিলকে মুখরিত করে তুলেন নেতাকর্মীরা। “ফজলু ভাইয়ের ভয় নাই পাশে আছি লাখো ভাই, মুক্তিযোদ্ধা ফজলু ভাই আমরা তোমায় ভুলি নাই, মব সৃষ্টিকারীদের কালো হাত ভেঙে দাও গুড়িয়ে দাও ইত্যাদি স্লোগান দেন তারা।

মিছিল শেষে জামতলী মোড়ে আয়েজিত সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এস এম শাহীন, সহ সভাপতি জাকির হোসেন সফি, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক আলী রহমান খান, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি এস এম জাবেদ, স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আফজাল হোসেন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক তিতুমীর হোসেন সোহেল ও সদস্য সচিব আল মাহমুদ মোস্তাক, কাস্তুল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক তোয়াব হোসেন, কৃষকদলের সাধারণ সম্পাদক ফেরদৌস ফরাজি, যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক শরীফ আহমেদ প্রমুখ। সভা সঞ্চালনা করেন উপজেলা যুবদলের সভাপতি আনোয়ার হোসেন আনার।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর