ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরলো বঙ্গবন্ধুর একক ছবি, যুক্ত হলো জিন্নাহ ও জুলাই অভ্যুত্থান মমেকের ৩য় তলায় শিশু ওয়ার্ডে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস শিল্পে গ্যাস সরবরাহ মঙ্গলবার থেকেই স্বাভাবিক হওয়ার আশা প্রধানমন্ত্রীর ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার কাশফুল শুধু সৌন্দর্য নয়, অনেকের জীবিকাও বটে তাড়াশে গোয়ালঘরের তালা ভেঙে ৮টি গরু চুরি, নিঃস্ব কৃষক পরিবার ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১৭৩৩ জন ঢাকার দুই সিটিতে জামায়াতের অনানুষ্ঠানিক মেয়র প্রার্থী ঘোষণা চারবার গুলিবিদ্ধ ও তিনবার কারাবরণ: ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্বের আলোচনায় ইশরাক অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান

মোবাইল ও হ্যাকড হওয়া ফেসবুক আইডি ফিরে পেলেন ভুক্তভোগীরা


  • আপলোড সময় : মঙ্গলবার ২৬ আগস্ট, ২০২৫ সময় : ৫:২৪ পিএম

পিরোজপুর প্রতিনিধি :

পিরোজপুরে হারানো ২০টি মোবাইল ফোন ও হ্যাক হওয়া ৫টি ফেসবুক আইডি উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে ফিরিয়ে দিয়েছে জেলা পুলিশ। মঙ্গলবার (২৬ আগস্ট) বেলা ১১টায় পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসের।

 

পুলিশ সুপার জানান, জেলার বিভিন্ন উপজেলা থেকে হারানো মোবাইল ফোন ও ফেসবুক অ্যাকাউন্টের বিষয়ে সাধারণ ডায়েরি (জিডি) করার পরিপ্রেক্ষিতে দ্রুত পদক্ষেপ গ্রহণ করে পুলিশ। এরই ধারাবাহিকতায় সদর থানায় ৩টি, ইন্দুরকানি থানায় ৫টি, মঠবাড়িয়া থানায় ৩টি, নাজিরপুর থানায় ৬টি এবং ভান্ডারিয়া থানায় ৩টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। এছাড়া বিভিন্ন উপজেলার ভুক্তভোগীদের হ্যাক হওয়া ৫টি ফেসবুক আইডি পুনরুদ্ধার করে হস্তান্তর করা হয়েছে।

 

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসের বলেন, “অতি অল্প সময়ের মধ্যে হারানো মোবাইল ফোন ও হ্যাকড ফেসবুক আইডি উদ্ধার করে মালিকদের কাছে ফিরিয়ে দেওয়া সম্ভব হয়েছে। জেলা পুলিশের এ ধরনের উদ্ধার কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর