ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম

প্রখ্যাত শ্রমিক নেতা শিমুল বিশ্বাসের রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল


  • আপলোড সময় : মঙ্গলবার ২৬ আগস্ট, ২০২৫ সময় : ৫:৫১ পিএম

পাবনা প্রতিনিধি:

বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রধান সমন্বয়ক প্রখ্যাত শ্রমিক নেতা এ্যাড: শামছুর রহমান শিমুল বিশ্বাসের রোগ মুক্তি কামনায় পাবনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুরে পাবনা সদর উপজেলার দোগাছী ইউনিয়নের বলরামপুর বাতেনের মোড়ে মারকাজুল উলুম একাডেমি হাফেজিয়া মাদরাসায় দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ মাহাতাব উদ্দিন বিশ্বাস।

পাবনা জেলা ট্রাক মালিক গ্রুপের সভাপতি বিশিষ্ট রাজনীতিবীদ মোজাম্মেল হক কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, দি ডেইলি মর্নিং টাচ্র সম্পাদক এমজি বিপ্লব  চৌধুরী, পাবনা রির্পোর্টাস ইউনিটির সাবেক সাধারন সম্পাদক দৈনিক বিবৃতির নির্বাহী সম্পাদক কাজী মাহবুব মোর্শেদ বাবলা। এছাড়াও আরো বক্তব্য জেলা জাসাসের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান ভুঁইয়া, মাদরাসা কমিটির সভাপতি আলহাজ্ব আব্দুল মান্নান, সিএনএফ (অনলাইন) টিভির চেয়ারম্যান খালেদ আহমেদে, দৈনিক পাবনার বাণীর ভারপ্রাপ্ত সম্পাদক রহমতুল্লাহ দোলন, বন্ধু কল্যাণ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আবু হানিফ স্বপন, দৈনিক স্বাধীনমতর জেলা প্রতিনিধি আব্দুল কাইয়ুম তমাল প্রমুখ।

প্রখ্যাত শ্রমিক নেতা এ্যাড: শামছুর রহমান শিমুল বিশ্বাসের কর্মময় জীবনের উপর সংক্ষিপ্ত আলোচনা শেষে তাঁর দ্রুত রোগ মুক্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়। মারকাজুল উলুম একাডেমি হাফেজিয়া মাদরাসার অধ্যক্ষ হাফেজ মাওলানা শরিফুল ইসলাম দোয়া মাহফিল পরিচালনা করেন। মাহফিল শেষে এতিমদের মাঝে খাবার বিতরন করা হয়। উল্লেখ্য, এ্যাড: শামছুর রহমান শিমুল বিশ্বাস গত কয়েক দিনধরে অসুস্থ্য। তিনি ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর