ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান ডিএমপির ৩ সহকারী পুলিশ কমিশনারকে নতুন পদে বদলি মধ্যপ্রাচ্যে উত্তাপ: বিশ্ববাজারে তেলের দাম ছাড়াল ১০৭ ডলার হরমুজে নতুন নৌপথ: ওমানের আঞ্চলিক বৈঠক স্থগিত দেশে ফিরে ইতালিতে হামলার বিরুদ্ধে মুখ খুললেন অভিনেত্রী বাঁধন ব্রিকসে বিশ্বনেতাদের দেওয়া হলো নিরামিষ খাবার: বিজেপি-কংগ্রেস তুমুল বিতর্ক সারাদেশে ঘরে ঘরে জ্বর: ডেঙ্গু ও হামের সঙ্গে বাড়ছে টাইফয়েড ইউক্রেন যুদ্ধ বন্ধ হলেই কি থামবে মধ্যপ্রাচ্যের ইরান যুদ্ধ? ‘ট্রফি চোর’ অপবাদ মাথায় নিয়ে শান্ত মেজাজে মাঠ ছাড়লেন নাকভি ২৩ বছরের খরা কাটল না আমেরিকার, ইউএস ওপেনের ট্রফি জভেরেভের হাতে

আসন বিন্যাস চায় পাবনা, আগের আসন পুনর্বহাল চায় সিরাজগঞ্জবাসী


  • আপলোড সময় : বুধবার ২৭ আগস্ট, ২০২৫ সময় : ৩:১৫ পিএম

নির্বাচন কমিশনের (ইসি) শুনানিতে পাবনায় সংসদীয় আসনের সীমানা পুনর্বিন্যাসের দাবি উঠেছে। অন্যদিকে, সিরাজগঞ্জবাসী আগের আসন পুনর্বহালের দাবি জানিয়েছে।   বুধবার (২৭ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে চতুর্থ দিনের মতো সংসদীয় এলাকার সীমানা শুনানিতে এসব দাবি জানানো হয়।

 পাবনার প্রতিনিধি জামায়াতে ইসলামীর প্রয়াত আমির মাওলানা মতিউর রহমান নিজামীর ছেলে ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন বলেন, বর্তমানে সাথিয়া উপজেলা বেড়া উপজেলার চারটি ইউনিয়ন নিয়ে পাবনা- আসন রয়েছে। বেড়া উপজেলার অপরাংশ সুজানগর উপজেলা নিয়ে পাবনা- আসন রয়েছে। আমরা শুধুমাত্র সাথিয়া উপজেলা নিয়ে পাবনা- আসন চাই। তিনি আরও বলেন, একইসঙ্গে বেড়া সুজানগর নিয়ে পাবনা- আসন চাই। এই দুটি আসন বিন্যাসের প্রস্তাবনা ২০১৮ সালে ছিল কিন্তু তা বাস্তবায়ন হয়নি।

সিরাজগঞ্জের প্রতিনিধি আবদুল মান্নান বলেন, সিরাজগঞ্জ জেলায় ২০০১ সাল পর্যন্ত ৭টি আসন ছিল। ২০০৮ সালে একটি আসন কমিয়ে ৬টি আসন করা হয়। আমাদের দাবি আগে চৌহালী উপজেলা সাহাজাদপুর উপজেলার পূর্ব অঞ্চলের চারটি ইউনিয়ন মিলে যে সিরাজগঞ্জ- আসন ছিল তা আমরা ফিরে চাই।

তিনি আরও বলেন, আমরা বর্তমানে বেলকুচি চৌহালী নিয়ে যে আসনে আছি এই আসনে আমরা থাকতে চাই না। দুর্গম নদীভাঙন এলাকা হিসেবে আমাদের একটাই দাবি, আমরা আগের আসনে ফিরে যেতে চাই।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর