ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

টি-টোয়েন্টি সিরিজ খেলতে ডাচরা এখন বাংলাদেশে


  • আপলোড সময় : বুধবার ২৭ আগস্ট, ২০২৫ সময় : ৩:১৭ পিএম

ক্রীড়া ডেস্ক

নেদারল্যান্ডস ক্রিকেট দল প্রথমবারের মতো দ্বিপাক্ষিক সিরিজ খেলতে বাংলাদেশে এসেছে। বুধবার সকালে ঢাকায় পৌঁছায় স্কট এডওয়ার্ডসের নেতৃত্বাধীন ডাচ দল। আজ দুপুর ১২টা ৩০ মিনিটের ফ্লাইটে নেদারল্যান্ডস দল উড়াল দিয়েছে সিলেটের উদ্দেশে। সিরিজের সব কটি ম্যাচই হবে সেখানেই।

এই সিরিজটি আইসিসির মূল ভবিষ্যৎ সফর সূচির বাইরে আয়োজন করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) মূলত এটি বাংলাদেশের দলের এশিয়া কাপের প্রস্তুতির অংশ হিসেবে আয়োজন করা হয়েছে। নেদারল্যান্ডসের এটি তৃতীয় বাংলাদেশ সফর। তবে আগের দুটি সফর দ্বিপাক্ষিক সিরিজের ছিল না। ২০১১ সালের বিশ্বকাপে তারা বাংলাদেশের বিপক্ষে খেলেছে, আর ২০১৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে ডাচরা এখানে সাতটি ম্যাচ খেললেও কোনোটি বাংলাদেশের বিপক্ষে ছিল না।

টি-টোয়েন্টিতে দুই দলের মধ্যে এখন পর্যন্ত পাঁচটি ম্যাচ হয়েছে। তার মধ্যে বাংলাদেশের জয় চারটি, নেদারল্যান্ডসের একমাত্র জয় তাদের ঘরের মাঠে ২০১২ সালে। ৩০ আগস্ট বাংলাদেশ-নেদারল্যান্ডস টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে। আগামী সেপ্টেম্বর হবে পরের দুটি ম্যাচ। সব কটি ম্যাচই শুরু হবে সন্ধ্যা ছয়টায়।

আকাশজমিন/আরআর


এ সম্পর্কিত আরো খবর