ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা

নাটোরে পরিবেশ বান্ধব পাটের ব্যাগ বিতরণ


  • আপলোড সময় : বুধবার ২৭ আগস্ট, ২০২৫ সময় : ৪:৩৯ পিএম

নাটোর প্রতিনিধি

নাটোর পরিবেশ বান্ধব পাটের ব্যাগ ক্রেতা ও বিক্রেতার  মাঝে বিতরণ  করেছেন জেলা প্রশাসক আসমা শাহিন। বুধবার (২৭ অগাস্ট) দুপুরে  শহরের নিচা বাজার এলাকায় ‘পলিব্যাগ পরিহার করি পরিবেশ বান্ধব পাটের ব্যাগ ব্যবহার করি এই প্রতিপাদ্য নিয়ে একটি র‍্যালি বের করে নিচাবাজার ব্যবসায়ি ইউনিটি। পরে বাজারে আগত ক্রেতা ও বিক্রেতার মাঝে পাটের ব্যাগ বিতরণ করা হয়।


এসময় জেলা প্রশাসক আসমা শাহিন বলেন, নান্দনিক নাটোর গড়ার প্রত্যেয়ে নাটোরকে পলিথিন মুক্ত করার জন্য উদ্যেগ নেয়া হয়েছে। বাজারে জনগনের মাঝে পাটের ব্যাগ সরবরাহ করা শুরু হয়েছে। ক্রেতাদের দেরকে উদ্বুদ্ধ করব পলিথিনের ব্যাগ পরিহার করে পাটের ব্যাগ ব্যবহারের জন্য। ধীরে ধীরে প্রত্যেকটি উপজেলাতে পলিথিন মুক্ত করা হবে। আমরা চাই পলিথিনের ব্যবহার কমে আসুক। পলিথিন মুক্ত নাটোর গড়ে উঠুক। 

এসময় উপস্থিত ছিলেন,জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা শামীম ভূঁইয়া,অতিরিক্ত জেলা প্রশাসক আসমা খাতুন, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক আবুল হায়াত, নিচাবাজার ব্যাবসায়ির ইউনিটির সভাপতি সাইফুল্লাহ ,সাধারন সম্পাদক  রাশেদ উদ্দিন সহব্যবসায়ী বৃন্দ।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর