ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ব্রিকসে বিশ্বনেতাদের দেওয়া হলো নিরামিষ খাবার: বিজেপি-কংগ্রেস তুমুল বিতর্ক সারাদেশে ঘরে ঘরে জ্বর: ডেঙ্গু ও হামের সঙ্গে বাড়ছে টাইফয়েড ইউক্রেন যুদ্ধ বন্ধ হলেই কি থামবে মধ্যপ্রাচ্যের ইরান যুদ্ধ? ‘ট্রফি চোর’ অপবাদ মাথায় নিয়ে শান্ত মেজাজে মাঠ ছাড়লেন নাকভি ২৩ বছরের খরা কাটল না আমেরিকার, ইউএস ওপেনের ট্রফি জভেরেভের হাতে পুরুষদের পর মেয়েরাও বর্জন করল নাকভিকে, দুবাইতে আবারও ট্রফি নাটক রাজধানীর বেসরকারি হাসপাতালে শিশু মৃত্যুর পর তুলকালাম বিশ্বের দূষিত বায়ুর তালিকায় শীর্ষে সিঙ্গাপুর সিটি,ঢাকা ষষ্ঠ আসিফ মাহমুদের আমলের সব নিয়োগ ও পদোন্নতির নথি এখন দুদকে পঞ্চগড়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ: আহত ১৫, ২ ঘণ্টা মহাসড়ক অবরুদ্ধ

রূপগঞ্জে কিশোর রাকিব হত্যা ও চাঁদাবাজি মামলার আসামি গ্রেফতার


  • আপলোড সময় : বুধবার ২৭ আগস্ট, ২০২৫ সময় : ৭:১২ পিএম

রূপগঞ্জ(নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল হাট সংলগ্ন কাঠপট্টি এলাকার কিশোর রাকিব হাসান(২১) হত্যা ও দুইটি চাঁদাবাজি মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী আফজাল হোসেন ভুঁইয়াকে(৩৫) গ্রেফতার করেছে পুলিশ। গতকাল ২৭ আগষ্ট বুধবার দুপুরে উপজেলার মঠেরঘাট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সে রূপগঞ্জের ভুলতা টেলাপাড়া এলাকার মৃত নায়েব আলী ভুঁইয়ার ছেলে।

 

রূপগঞ্জ থানার ওসি মোহাম্মদ তরিকুল ইসলাম বলেন, গ্রেফতারকৃত আফজাল হোসেন ভুঁইয়ার বিরুদ্ধে দুইটি চাঁদাবাজি মামলার ওয়ারেন্ট রয়েছে। এছাড়া তিনি গোলাকান্দাইল এলাকার কিশোর রাকিব হত্যা মামলার পলাতক আসামি। গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে। আসামিকে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে। উল্লেখ দাবীকৃত চাঁদার টাকা না পেয়ে ২০২২ সালের ২১ সেপ্টেম্বর রাত সাড়ে আটটার দিকে  কিশোর রাকিব হাসানকে কুপিয়ে হত্যা করা হয়।

 

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর