ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান ডিএমপির ৩ সহকারী পুলিশ কমিশনারকে নতুন পদে বদলি মধ্যপ্রাচ্যে উত্তাপ: বিশ্ববাজারে তেলের দাম ছাড়াল ১০৭ ডলার হরমুজে নতুন নৌপথ: ওমানের আঞ্চলিক বৈঠক স্থগিত দেশে ফিরে ইতালিতে হামলার বিরুদ্ধে মুখ খুললেন অভিনেত্রী বাঁধন ব্রিকসে বিশ্বনেতাদের দেওয়া হলো নিরামিষ খাবার: বিজেপি-কংগ্রেস তুমুল বিতর্ক সারাদেশে ঘরে ঘরে জ্বর: ডেঙ্গু ও হামের সঙ্গে বাড়ছে টাইফয়েড ইউক্রেন যুদ্ধ বন্ধ হলেই কি থামবে মধ্যপ্রাচ্যের ইরান যুদ্ধ? ‘ট্রফি চোর’ অপবাদ মাথায় নিয়ে শান্ত মেজাজে মাঠ ছাড়লেন নাকভি ২৩ বছরের খরা কাটল না আমেরিকার, ইউএস ওপেনের ট্রফি জভেরেভের হাতে

নির্বাচনের পরিবেশ সৃষ্টির প্রক্রিয়ায় আছি: র‌্যাবের ডিজি


  • আপলোড সময় : বৃহস্পতিবার ২৮ আগস্ট, ২০২৫ সময় : ৭:১৬ পিএম

আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতির মাধ্যমে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের পরিবেশ সৃষ্টির প্রক্রিয়ায় আছি বলে জানিয়েছেন ্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (্যাব) মহাপরিচালক (ডিজি) অতিরিক্ত আইজিপি একেএম শহিদুর রহমান। বৃহস্পতিবার রাজধানীর কারওয়ান বাজার ্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে কথা বলেন তিনি।

আসন্ন জাতীয় নির্বাচনে অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের মতো ্যাবের প্রস্তুতি জানতে চাইলে শহিদুর রহমান বলেন, ‌‘এখন এই মুহূর্তে আমাদের যে প্রস্তুতি সেটা আমরা আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতির মাধ্যমে নির্বাচনের পরিবেশ সৃষ্টির প্রক্রিয়ায় আছি। এরপর যখন দিন ঘনিয়ে আসবে তখন আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়, নির্বাচন কমিশন তাদের সঙ্গে আমাদের যে সভা হবে, সেই সভার মাধ্যমে কার কী দ্বায়িত্ব সেটা পালনের নির্দেশনা পাব। সেই নির্দেশনার আলোকে আমরা দ্বায়িত্ব পালন করব।

তিনি বলেন, ‘আমাদের যারা আছেন তাদের আইনকানুন বিষয়ে কিছু ইনহাউস প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করে যাচ্ছি। এই মুহূর্তে নির্বাচনের প্রস্তুতি হলো আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করা।

 

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর