ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ব্রিকসে বিশ্বনেতাদের দেওয়া হলো নিরামিষ খাবার: বিজেপি-কংগ্রেস তুমুল বিতর্ক সারাদেশে ঘরে ঘরে জ্বর: ডেঙ্গু ও হামের সঙ্গে বাড়ছে টাইফয়েড ইউক্রেন যুদ্ধ বন্ধ হলেই কি থামবে মধ্যপ্রাচ্যের ইরান যুদ্ধ? ‘ট্রফি চোর’ অপবাদ মাথায় নিয়ে শান্ত মেজাজে মাঠ ছাড়লেন নাকভি ২৩ বছরের খরা কাটল না আমেরিকার, ইউএস ওপেনের ট্রফি জভেরেভের হাতে পুরুষদের পর মেয়েরাও বর্জন করল নাকভিকে, দুবাইতে আবারও ট্রফি নাটক রাজধানীর বেসরকারি হাসপাতালে শিশু মৃত্যুর পর তুলকালাম বিশ্বের দূষিত বায়ুর তালিকায় শীর্ষে সিঙ্গাপুর সিটি,ঢাকা ষষ্ঠ আসিফ মাহমুদের আমলের সব নিয়োগ ও পদোন্নতির নথি এখন দুদকে পঞ্চগড়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ: আহত ১৫, ২ ঘণ্টা মহাসড়ক অবরুদ্ধ

দশমিনায় অবৈধ চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস


  • আপলোড সময় : বৃহস্পতিবার ২৮ আগস্ট, ২০২৫ সময় : ৮:১১ পিএম

দশমিনা(পটুয়াখালী) প্রতিনিধি

দশমিনা উপজেলা মৎস্য অধিদপ্তরের অভিযানে ২লক্ষ৫০ হাজার টাকার চায়না দুয়ারি জাল পুরিয়ে ধ্বংস করা হয়। বুধবার(২৮ শে আগস্ট) সকলা-সন্ধ্যা উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর যৌথ অভিযান পরিচালনা করেন। পরে সন্ধার পরে উপজেলা মৎস্য অধিদপ্তরের অফিসের সামনে প্রকাশ্যে এ জাল পুড়িয়ে বিনষ্ট করা হয়।

 

জানা যায় বুধবার সকাল-সন্ধ্যা উপজেলা মৎস্য দপ্তর গোপন সংবাদের ভিত্তিতে তেঁতুলিয়া ও বুড়াগৌরঙ্গ নদীতে অভিযান পরিচালনা করে ৩০টি চায়না দুয়ারি, ১টি রাক্ষুসে বাঁধা ও ৩ টি ভাসান জাল জব্দ করে যাহার বাজার মূল্য ২লক্ষ ৫০ হাজার টাকা। এ সময় কাউকে আটক করা হয়নি। জব্দকৃত জাল সন্ধ্যার পরে উপজেলা মৎস্য অধিদপ্তরের অফিসের সামনের মাঠে প্রকাশ্যে পুড়িয়ে ধ্বংস করা হয়।

 

উপজেলা সামুদ্রিক মৎস্য কর্মকর্তা নাজনুল হাসান  বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইরতিজা হাসান ও উপজেলা মৎস্য কর্মকর্তা মাহাবুবুর রহমানের নির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার তেঁতুলিয়া ও বুড়াগৌরঙ্গ নদীর বিভিন্ন চরে অভিযান পরিচালনা করে দেশী মৎস্য সম্পদ ধ্বংসকারী চায়না দুয়ারি, রাক্ষুসে বাঁধা ও ভাসান জাল জব্দ করা হয়। জব্দকৃতজাল প্রকাশ্যে পুড়িয়ে ধ্বংস করা হয়। আমাদের এ অভিযান অব্যহত থাকবে।

আকাশজমিন/আরআর

 

 


এ সম্পর্কিত আরো খবর