ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম

পাবনায় জুলাই আন্দোলনের ছাত্র হত্যায় জড়িতদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন


  • আপলোড সময় : বৃহস্পতিবার ২৮ আগস্ট, ২০২৫ সময় : ৮:৩৫ পিএম

পাবনা প্রতিনিধি:

পাবনায় জুলাই আন্দোলনের ছাত্র হত্যার সঙ্গে জড়িত চিহ্নিত আওয়ামী সন্ত্রাসীদের  গ্রেপ্তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন হয়েছে। বৃহস্পতিবার (২৮ আগস্ট), দুপুরে পাবনা প্রেসক্লাবের সামনে ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত বিশাল মানববন্ধনে আয়োজন করে জুলাইযুদ্ধাসহ সর্বস্তরের ছাত্র-জনতা অংশ নেন।

মানববন্ধন চলাকালে বক্তব্যদেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক বরকত উল্লাহ ফাহাদ, মামুন আল হাসান, এসএম হাবিবুল্লাহ, আসিফ আহমেদ মেহেদী হাসান রুমন প্রমুখ।

বক্তারা বলেন, জুলাই আন্দোলনের ছাত্রদের নির্বিঘ্নে গুলি করে পাবনা দুইজন ছাত্রকে হত্যা করেছে আওয়ামী লীগের চিহ্নিত সন্ত্রাসী বাহিনী। যার ভিডিওসহ সকল তথ্য প্রমান রয়েছে। অথচ তাদেরকে এখনও পুলিশ প্রশাসন গ্রেপ্তার করতে পারি নাই। প্রধান আসামীসহ সকল আসামীকে দ্রত গ্রেফতার করতে না পারলে ছাত্র-জনতা আবারও রাজপথে আন্দোলনে নামতে বাধ্য হবে। 

আকাশজমিন/আরআর

 

 


এ সম্পর্কিত আরো খবর