ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম

ডাকসুর সাবেক ভিপি নূরের ওপর হামালার প্রতিবাদে নড়াইলে বিক্ষোভ


  • আপলোড সময় : শনিবার ৩০ আগস্ট, ২০২৫ সময় : ৪:২৫ পিএম

নড়াইল  প্রতিনিধি 

ফ্যাসিস্ট আওয়ামী লীগ জাতীয় পার্টিসহ ফ্যাসিস্টদের দোসর ১৪ দলের রাজনীতি নিষিদ্ধ, গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি ডাকসুর সাবেক ভিপি নূরুল হক নূর ওপর আইন শৃংখলা বাহিনীর ন্যাক্কারজনক বর্বরোচিত পৈশাচিক হামলার প্রতিবাদে নড়াইলে বিক্ষোভ মিছিল সমাবেশ করেছে গণঅধিকার পরিষদ।  শনিবার (৩০আগষ্ট) দুপুরে গণঅধিকার পরিষদ নড়াইল জেলা শাখার উদ্যোগে নড়াইল প্রেসক্লাব চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে একই স্থানে গিয়ে শেষ হয়। 

পরে গণঅধিকার পরিষদ নড়াইল জেলা শাখার সভাপতি ইমাম হোসেন সেলিম এর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন,জেলা সাধারণ সম্পাদক মাহবুব হোসেন মিলন,জেলা গণঅধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক টিপু শেখ, লোহাগড়া উপজেলা গণঅধিকার পরিষদের সভাপতি নজরুল ইসলাম, যুব অধিকার পরিষদের সভাপতি ফয়জুল্লাহ, সাধারণ সম্পাদক তাহাজ্বত খান, শ্রমিক অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মনিরুল মোল্যা, ছাত্র অধিকার পরিষদের নড়াইল জেলা সভাপতি আনিসুজ্জামান সোহাগ।

বক্তারা বলেন,‘ফ্যাসিস্ট আওয়ামী লীগ তাদের মিত্ররা ভিন্ন মতের রাজনৈতিক নেতাকর্মীদের ওপর হামলা চালিয়ে গণতান্ত্রিক আন্দোলন দমন করতে চাইছে। তারই ধারাবাহিকতায় গতকাল ভিপি নূরের ওপর যে হামলা চালিয়েছে তাদের অবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় এনে বিচারের ব্যবস্থা করতে হবে। জাতীয় পার্টিকে আগামী ২৪ ঘন্টার মধ্যে নিষিদ্ধ করতে হবে। তবে আন্দোলনের মাধ্যমে জনগণের ন্যায়সঙ্গত অধিকার আদায়ে গণঅধিকার পরিষদ সর্বদা মাঠে থাকবে।

 

আকাশজমিন/আরআর


এ সম্পর্কিত আরো খবর