ঢাকা, বাংলাদেশ ।
  মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬,  ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পবিত্র মক্কা, জেদ্দা ও তাইফে জরুরি সতর্কতা জারি করল সৌদি আরব ৭ জনের ফাঁসির রায়ে ককটেল বিস্ফোরণ বড় বিষয় নয়: স্বরাষ্ট্রমন্ত্রী ৭ বছর পর মুক্ত আকাশ দেখল কারাগারে জন্ম নেওয়া শিশু ২০২৬ সালের সিভিল ডিফেন্স গাইডলাইন প্রকাশ করল ইরান সবার জন্য নিরপেক্ষভাবে কাজের শপথ নিয়েছি: রাষ্ট্রপতি অটোরিকশা বন্ধ নয়, অবৈধ চার্জিং পয়েন্টে চলবে অভিযান: স্বরাষ্ট্রমন্ত্রী নারী টি-টোয়েন্টি দলের নেতৃত্ব ছাড়লেন নিগার সুলতানা ইয়েমেনের মারিবে হুথিদের অস্ত্রের গুদামে বিমান হামলা সৌদি আরবের গুরুত্বপূর্ণ তেল পাইপলাইন বন্ধ, বিশ্ববাজারে বাড়ছে উদ্বেগ আসিফ নজরুলের নির্দেশেই বিশ্বকাপে খেলেনি বাংলাদেশ: তদন্ত কমিটি

দেশকে বেআইনি মবের শাসন থেকে মুক্ত করতে হবে : তারেক রহমান


  • আপলোড সময় : শনিবার ৩০ আগস্ট, ২০২৫ সময় : ৫:৫৬ পিএম

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশকে অবশ্যই বেআইনি মবের শাসন থেকে বেরিয়ে আসতে হবে, চলমান অস্থিরতার ঘেরাটোপ মুক্ত করতে হবে। তিনি বলেন, বাংলাদেশের উন্নতির জন্য মবের সংস্কৃতির বিরুদ্ধে সতর্কতা বজায় রাখা উচিত।  শনিবার (৩০ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এসব কথা বলেন তারেক রহমান। বিবৃতিতে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের ওপর হামলার ঘটনার নিন্দা জানিয়েছেন তারেক রহমান। তিনি দ্রুত ঘটনার তদন্ত দাবিও করেছেন।


তারেক রহমান বলেন, ‘নুরুল হক নুরের ওপর হামলা এবং কাকরাইলে সংঘটিত সহিংস ঘটনায় আমি তীব্র নিন্দা জানাই। আমি নুরের দ্রুত আরোগ্য কামনা করছি এবং ঘটনার আইনানুগ তদন্তের জন্য সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।’‘বিএনপি এবং মিত্র গণতন্ত্রপন্থী অংশীদারদের অবশ্যই সংযম ও সহনশীলতা বজায় রাখতে হবে।


গত বছরের গণ-অভ্যুত্থানের প্রকৃত চেতনাকে অবশ্যই জয়ী হতে হবে। দেশকে অবশ্যই বেআইনি মবের শাসন এবং বর্তমান অস্থিরতার শৃঙ্খল থেকে বেরিয়ে আসতে হবে।দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী স্বাক্ষরিত বিবৃতিতে তারেক রহমান বলেন, ‘যদি আমরা বাংলাদেশের অগ্রগতি দেখতে চাই, তাহলে আমাদের মবের সংস্কৃতির বিরুদ্ধে সতর্কতা বজায় রাখা উচিত। আইনের শাসন সমুন্নত রাখা উচিত এবং একটি শান্তিপূর্ণ, সহনশীল ও স্থিতিশীল দেশ গড়ে তোলা উচিত।


তারেক রহমান বলেন, ‘কেবলমাত্র গণতান্ত্রিক পথে জনগণকে ক্ষমতাবান করার এবং সকলের জন্য ন্যায়বিচার, সাম্য এবং মর্যাদা নিশ্চিত করার মাধ্যমেই আমরা একটি ঐক্যবদ্ধ জাতি হিসেবে সফল হতে পারব।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর