ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরলো বঙ্গবন্ধুর একক ছবি, যুক্ত হলো জিন্নাহ ও জুলাই অভ্যুত্থান মমেকের ৩য় তলায় শিশু ওয়ার্ডে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস শিল্পে গ্যাস সরবরাহ মঙ্গলবার থেকেই স্বাভাবিক হওয়ার আশা প্রধানমন্ত্রীর ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার কাশফুল শুধু সৌন্দর্য নয়, অনেকের জীবিকাও বটে তাড়াশে গোয়ালঘরের তালা ভেঙে ৮টি গরু চুরি, নিঃস্ব কৃষক পরিবার ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১৭৩৩ জন ঢাকার দুই সিটিতে জামায়াতের অনানুষ্ঠানিক মেয়র প্রার্থী ঘোষণা চারবার গুলিবিদ্ধ ও তিনবার কারাবরণ: ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্বের আলোচনায় ইশরাক অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান

ভিপি নুরের উপর হামলা

লালমনিরহাটে গণঅধিকার পরিষদের বিক্ষোভ মিছিল


  • আপলোড সময় : শনিবার ৩০ আগস্ট, ২০২৫ সময় : ৬:০৬ পিএম

লালমনিরহাট প্রতিনিধি।।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি ও গণঅধিকার পরিষদের শীর্ষ নেতা নুরুল হক নুরের উপর আওয়ামী প্রশাসন কর্তৃক বর্বরোচিত হামলার প্রতিবাদে লালমনিরহাটে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।‎‎ শনিবার (৩০ আগষ্ট) বিকেলে জেলা শহরের মিশন মোড়ে গণঅধিকার পরিষদের উদ্যোগে এ প্রতিবাদ সভার আয়োজন করা হয়। প্রতিবাদ সমাবেশে মিলিত হয় গণঅধিকার পরিষদ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।‎‎এর আগে জেলা শহরের কালেক্ট্রোরে মাঠ হইতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র অধিকার পরিষদের সাবেক সভাপতি নাইমুল ইসলাম নাঈম এর নেতৃত্বে একটি র‌্যালি বাহির হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে মিশনমোড় গোল চত্তরে এসে শেষ হয়।পরে সেখানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।‎‎


প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র অধিকার পরিষদের সাবেক সভাপতি নাইমুল ইসলাম নাঈম, ছাত্র অধিকার পরিষদ নেতা ফাইজুল ইসলাম, জেলা যুব অধিকার পরিষদের সম্পাদক হামিদুল ইসলাম, প্রমূখ।‎‎ বক্তারা বলেন, ভিপি নুরের উপর এ হামলা গণতন্ত্র ও স্বাধীন মতপ্রকাশের উপর নগ্ন আঘাত। সরকারের প্রত্যক্ষ মদদ ছাড়া এ ধরনের ঘটনা সম্ভব নয়। হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তার ও শাস্তির দাবি জানিয়ে তারা আরও বলেন, গণঅধিকার পরিষদের আন্দোলন কোনো হামলা বা দমন-পীড়নে থামানো যাবে না।


‎‎প্রতিবাদ সভায় বক্তারা হামলার তীব্র নিন্দা জানিয়ে আরও বলেন, দেশে ভিন্নমত দমনের জন্য ধারাবাহিকভাবে নেতাকর্মীদের উপর হামলা চালানো হচ্ছে। নুরুল হক নুরের উপর হামলা সেই চক্রান্তেরই অংশ। তারা হামলাকারীদের অবিলম্বে ব্যবস্থা নেয়ার দাবি জানান।‎‎বক্তারা বলেন, আন্দোলন-সংগ্রামের মাধ্যমে জনগণের ন্যায় ও অধিকার প্রতিষ্ঠার যে দাবি নুর সবসময় তুলে ধরেছেন, তা কোনোভাবেই দমন করা যাবে না। বরং এসব হামলা গণতান্ত্রিক আন্দোলনকে আরও বেগবান করবে।‎‎ সভা শেষে ভিপি নুরের দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ দোয়া করা হয় এবং প্রশাসনের প্রতি অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তারের আহ্বান জানানো হয়।‎‎‎‎

 

 

আকাশজমিন/আরআর


এ সম্পর্কিত আরো খবর