ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান ডিএমপির ৩ সহকারী পুলিশ কমিশনারকে নতুন পদে বদলি মধ্যপ্রাচ্যে উত্তাপ: বিশ্ববাজারে তেলের দাম ছাড়াল ১০৭ ডলার হরমুজে নতুন নৌপথ: ওমানের আঞ্চলিক বৈঠক স্থগিত দেশে ফিরে ইতালিতে হামলার বিরুদ্ধে মুখ খুললেন অভিনেত্রী বাঁধন ব্রিকসে বিশ্বনেতাদের দেওয়া হলো নিরামিষ খাবার: বিজেপি-কংগ্রেস তুমুল বিতর্ক সারাদেশে ঘরে ঘরে জ্বর: ডেঙ্গু ও হামের সঙ্গে বাড়ছে টাইফয়েড ইউক্রেন যুদ্ধ বন্ধ হলেই কি থামবে মধ্যপ্রাচ্যের ইরান যুদ্ধ? ‘ট্রফি চোর’ অপবাদ মাথায় নিয়ে শান্ত মেজাজে মাঠ ছাড়লেন নাকভি ২৩ বছরের খরা কাটল না আমেরিকার, ইউএস ওপেনের ট্রফি জভেরেভের হাতে

বগুড়ায় ইতিহাস বিষয়ক আন্তর্জাতিক কনভেনশন উপলক্ষে ঢাকায় সুধী সমাবেশ


  • আপলোড সময় : সোমবার ০১ সেপ্টেম্বর, ২০২৫ সময় : ৩:৫৪ পিএম

গতকাল বগুড়া ইতিহাস চর্চা পরিষদের আয়োজনে ও বগুড়া প্রফেশনালস্ ক্লাবের সহযোগিতায় ঢাকার কাটাবনস্থ একটি হোটেলে নওগাঁ বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড.মোহা: হাছানাত আলীর সভাপতিত্বে সন্ধ্যা সাড়ে ৭টায় অনুষ্ঠিত হয়। সমাবেশে আন্তর্জাতিক কনভেনশন আয়োজনের গুরুত্ব তুলে ধরে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা ডাঃ মশিহুর রহমান।

সভায় আন্তর্জাতিক কনভেশনের উপর প্রজেক্টরে পেপার উপস্থাপন করেন কনভেনশন আয়োজক কমিটির কো-চেয়ারম্যান ডাঃ মতিউর রহমান। বগুড়া প্রফেশনালস্ ক্লাবের সাধারণ সম্পাদক মাছুদ মবিনের সঞ্চালনায় সুধী সমাবেশে আন্তর্জাতিক কনভেনশন আয়োজনের সফলতা আলোকপাত করে বক্তব্য রাখেন, পিডিবির চেয়ারম্যান প্রকৌশলী রেজাউল করিম, বগুড়া পৌরসভার সাবেক মেয়র এ্যাড. মাহবুবর রহমান, আরডিএ বগুড়ার সাবেক মহাপরিচালক ড. এম এ মতিন, জাহাঙ্গীনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ডীন প্রফেসর ড. খালিকুজ্জামান ইলিয়াস, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোঃ শিবলুর রহমান, ব্রিগেডিয়ার জেনারেল (অব) নাসিমুল গনি, টিএমএসএস নির্বাহী পরিচালক প্রফেসর ড. হোসনে আরা বেগম, দৈনিক করতোয়ার সম্পাদক লায়ন মোজাম্মেল হক লালু, বিশিষ্ট শিল্পপতি মহিদুল ইসলাম রিপন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মাসুদ আলম, প্রফেসর ড. আহসান হাবিব, ঢাকাস্থ বগুড়া সমিতির সাধারণ সম্পাদক মোশারফ হোসেন চৌধুরী, বিশিষ্ট শিল্পপতি অনিরুদ্ধ চৌধুরী পিয়াল, সাবা গ্রুপের চেয়ারম্যান প্রকৌশলী মঞ্জুরুল ফরহাদ, ড. আহসান হাবিব তালুকদার রুবেল, স্কিন বিশেষজ্ঞ ড. মাইদুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার আসাদুজ্জামান রিংকু, অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলের এমডি হাশেমুজ্জামান, বাংলাদেশ কৃষি ব্যাংকের এজিএম আব্দুস সবুজ, সাদুল্লাপুর সরকারি ডিগ্রি কলেজের অধ্যাপক ড. সাহিদুর রহমান, ডা: মোরতাজা আব্দুল হাই শামীম, বগুড়া ইতিহাস চর্চা পরিষদের সাধারণ সম্পাদক সৈয়দ ফজলে রাব্বী ডলার প্রমুখ।  সুধী সমাবেশে আলোচকরা দীর্ঘদিন পর বগুড়ায় একটি আন্তর্জাতিক কনভেনশন আয়োজনের জন্য বগুড়া ইতিহাস চর্চা পরিষদকে ধন্যবাদ জ্ঞাপন পূর্বক বলেন, যেহেতু আন্তর্জাতিক সম্মেলন সেহেতু সম্মেলনে প্রকাশিত স্মারক স্মরণীকায় প্রকাশিত লেখাগুলো বাংলা এবং ইংরেজীতে প্রকাশ করার অনুরোধ জানান।সেই সাথে দীর্ঘ ১৮ বছরের বঞ্চনার অবসানকল্পে বগুড়ার আর্থসামাজিক, রাজনৈতিক এবং ঐতিহাসিক গুরুত্বকে যথাযথভাবে উপস্থাপনের জন্য আয়োজক কর্তৃপক্ষকে উদাত্ত আহ্বান জানান। একই সঙ্গে জানুয়ারি-২৬ এর ২ ও ৩ তারিখে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক কনভেনশন সফল করতে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

 

আকাশজমিন/আরআর

 


এ সম্পর্কিত আরো খবর