ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরলো বঙ্গবন্ধুর একক ছবি, যুক্ত হলো জিন্নাহ ও জুলাই অভ্যুত্থান মমেকের ৩য় তলায় শিশু ওয়ার্ডে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস শিল্পে গ্যাস সরবরাহ মঙ্গলবার থেকেই স্বাভাবিক হওয়ার আশা প্রধানমন্ত্রীর ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার কাশফুল শুধু সৌন্দর্য নয়, অনেকের জীবিকাও বটে তাড়াশে গোয়ালঘরের তালা ভেঙে ৮টি গরু চুরি, নিঃস্ব কৃষক পরিবার ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১৭৩৩ জন ঢাকার দুই সিটিতে জামায়াতের অনানুষ্ঠানিক মেয়র প্রার্থী ঘোষণা চারবার গুলিবিদ্ধ ও তিনবার কারাবরণ: ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্বের আলোচনায় ইশরাক অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান

নেত্রকোনা জেলা বিএনপি ডাঃ আনোয়ার সভাপতি, হিলালী সম্পাদক নির্বাচিত


  • আপলোড সময় : সোমবার ০১ সেপ্টেম্বর, ২০২৫ সময় : ৪:১৫ পিএম

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনা জেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলনে অধ্যাপক ডাঃ মোঃ আনোয়ারুল হক সভাপতি . রফিকুল ইসলাম হিলালী সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। শনিবার জেলা সদরের মোক্তারপাড়া মাঠে কাউন্সিলরদের সরাসরি ভোটে কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত হয়। গণনা শেষে রাত পৌণে ১২টার দিকে ফলাফল ঘোষণা করা হয়।

দলীয় সূত্রে জানা গেছে, জেলার ১০টি উপজেলার দেড় হাজারের বেশি দলীয় কাউন্সিলর উৎসবমুখর পরিবেশে নির্বাচনের ভোট প্রদান করেন। কাউন্সিল অধিবেশনে সভাপতি পদে দুইজন এবং সাধারণ সম্পাদক পদে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। তাদের মধ্যে অধ্যাপক ডাঃ মোঃ আনোয়ারুল হক হাজার ২শ ৭৫ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন। আর সাধারণ সম্পাদক পদে নির্বাচিত . রফিকুল ইসলাম হিলালী পান ৭শ ৪৬ ভোট। অধ্যাপক ডাঃ মোঃ আনোয়ারুল হক সদ্য বিদায়ী কমিটির আহ্বায়ক ছিলেন। আর . রফিকুল ইসলাম হিলালী ছিলেন সদস্যসচিব। তিনি কেন্দ্রীয় নির্বাহী কমিটিরও সদস্য।

দীর্ঘ ১১ বছর পর অনুষ্ঠিত সম্মেলনের উদ্বোধক প্রধান অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলটির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল। এছাড়াও উপস্থিত ছিলেন: সাংগঠনিক সম্পাদক মোঃ শরিফুল ইসলাম, আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল এবং সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর প্রমুখ।

 

আকাশজমিন/আরআর


এ সম্পর্কিত আরো খবর