ঢাকা, বাংলাদেশ ।
  মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরলো বঙ্গবন্ধুর একক ছবি, যুক্ত হলো জিন্নাহ ও জুলাই অভ্যুত্থান মমেকের ৩য় তলায় শিশু ওয়ার্ডে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস শিল্পে গ্যাস সরবরাহ মঙ্গলবার থেকেই স্বাভাবিক হওয়ার আশা প্রধানমন্ত্রীর ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার কাশফুল শুধু সৌন্দর্য নয়, অনেকের জীবিকাও বটে তাড়াশে গোয়ালঘরের তালা ভেঙে ৮টি গরু চুরি, নিঃস্ব কৃষক পরিবার ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১৭৩৩ জন ঢাকার দুই সিটিতে জামায়াতের অনানুষ্ঠানিক মেয়র প্রার্থী ঘোষণা চারবার গুলিবিদ্ধ ও তিনবার কারাবরণ: ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্বের আলোচনায় ইশরাক অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান

জাতীয় মৎস্য সপ্তাহ : ভোলাহাটে মাছের পোনা অবমুক্ত


  • আপলোড সময় : সোমবার ০১ সেপ্টেম্বর, ২০২৫ সময় : ৬:৫৫ পিএম

ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে উপজেলা মৎস্য অধিদপ্তরের উদ্দ্যোগে উপজেলা পরিষদ পুকুর ও মহানন্দা নদীতে রুই জাতীয় মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। সোমবার (১ সেপ্টেম্বর ২০২৫) সকাল ১১টায় ভোলাহাট উপজেলা পরিষদ পুকুরে মাছের পোনা অবমুক্ত করার পর মহানন্দা নদীতে পোনা অবমুক্ত করা হয়। অবমুক্ত পোনার মোট পরিমাণ ৩ শ' ১২ʼ৫ কেজি।

মৎস্য অধিদপ্তরের চাঁপাইনবাবগঞ্জ জেলার উপপরিচালক মোঃ মাহবুবুর রহমান প্রধান অতিথি থেকে মাছের পোনাগুলো অবমুক্ত করেন। উপস্থিত ছিলেন মৎস্য অধিদপ্তরের সিনিয়র সহকারী পরিচালক বরুণ কুমার মন্ডল, ভোলাহাট উপজেলা নির্বাহী অফিসার মোঃ মনিরুজ্জামান, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সুলতান আলী, উপজেলা মৎস্য অফিসার সঞ্জয় কুমার সরকার (অতিরিক্ত দায়িত্ব), উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মোঃ সবুজ আলী, উপজেলা সমাজসেবা অফিসার মোঃ নাসিম উদ্দিন, গণমাধ্যম কর্মীসহ মৎস্যজীবী ও মৎস্যচাষীগণ উপস্থিত ছিলেন।

 

আকাশজমিন/আরআর

 

 


এ সম্পর্কিত আরো খবর