ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান

রূপগঞ্জে শ্বশুরবাড়ির নির্যাতনে ব্যবসায়ীর আত্মহত্যা


  • আপলোড সময় : সোমবার ০১ সেপ্টেম্বর, ২০২৫ সময় : ৭:৩৩ পিএম

রূপগঞ্জ(নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে শ্বশুরবাড়ির নির্যাতন ও মানসিক চাপে পড়ে আলমগীর মিয়া (২৬) নামের এক ব্যবসায়ী কীটনাশক পানে আত্মহত্যা করেছেন। রবিবার সকালে পূ্বাচল ১৩নং সেক্টর বিরুলিয়া ঘটে এ ঘটনা। এ ঘটনায় নিহতের বড় ভাই খোরশিদ মিয়া বাদী হয়ে স্ত্রী শাকিলা,  শ্যালক শাকিল ও সাকিব  বিরুদ্ধে রূপগঞ্জ থানায় মামলা করেন।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, গত পাচ বছর আগে প্রেম করে  আলমগীর মিয়া বিয়ে করেন শাকিলাকে। বিয়ের পর থেকে শাকিলা ভাইদের সহায়তায় আলমগীরকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করে আসছিলেন। সামাজিক  যোগাযোগমাধ্যমে  ও শাকিলার পরক্রীয়ার বিভিন্ন ভিডিও ভাইরাল হলে দাম্পত্য কলহ চরমে ওঠে।

গত ৩১ আগস্ট  সকালে রূপগঞ্জের নীলা মার্কেটসংলগ্ন শ্বশুরবাড়িতে আলমগীরের সঙ্গে শ্যালক শাকিল ও সাকিবের ঝগড়া হয়। এসময় তারা আলমগীরের মোটরসাইকেলের কাগজপত্র পুড়িয়ে ফেলে। পরে সন্ধ্যায় শ্যালক সাকিব ফোন করে জানায়, আলমগীর কীটনাশক খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন। পরে তাকে উদ্ধার করে আশিয়ান মেডিকেল ও পরে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে ভাটারা থানা পুলিশ এভারকেয়ার হাসপাতালে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করে লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

নিহতের ভাই খোরশিদ মিয়া অভিযোগ করে বলেন, পরিকল্পিতভাবে স্ত্রী ও শ্যালকরা আমার ভাইকে নির্যাতন ও প্ররোচনার মাধ্যমে আত্মহত্যা করতে বাধ্য করেছে। রূপগঞ্জ থানার ওসি তরিকুল  ইসলাম বলেন, অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আকাশজমিন/আরআর


এ সম্পর্কিত আরো খবর