ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম

সুন্দরবনের অভয়ারণ্য থেকে ৮ জেলে আটক


  • আপলোড সময় : মঙ্গলবার ০২ সেপ্টেম্বর, ২০২৫ সময় : ৬:০৫ পিএম

সাতক্ষীরা প্রতিনিধি:

অবৈধভাবে প্রবেশ করে সুন্দরবনের অভয়ারণ্য এলাকায় মৎস্য শিকারের সময় আট জেলেকে আটক করেছে বন বিভাগ। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুরে তাদের আদালতে পাঠানো হয়। এর আগে সোমবার রাতে সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের নটাবেকী অভয়ারণ্য এলাকা থেকে তাদের আটক করা হয়। আটক বনজীবীরা সাতক্ষীরার শ্যামনগর উপজেলার পূর্ব কৈখালী এলাকার বাসিন্দা। 

সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক ফজলুল হক জানান, দীর্ঘ ৩ মাস পর ১ সেপ্টেম্বর থেকে সুন্দরবনে প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে। তবে, আটক বনজীবীরা দুদিন আগেই অবৈধভাবে সুন্দরবনে প্রবেশ করে নিষিদ্ধ ঘোষিত নটাবেকী অভয়ারণ্য এলাকায় মাছ শিকারকালে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে বিভিন্ন প্রজাতির ৩০ কেজি মাছ জব্দ করা হয়েছে। 

আকাশজমিন/আরআর


এ সম্পর্কিত আরো খবর