ঢাকা, বাংলাদেশ ।
  মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরলো বঙ্গবন্ধুর একক ছবি, যুক্ত হলো জিন্নাহ ও জুলাই অভ্যুত্থান মমেকের ৩য় তলায় শিশু ওয়ার্ডে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস শিল্পে গ্যাস সরবরাহ মঙ্গলবার থেকেই স্বাভাবিক হওয়ার আশা প্রধানমন্ত্রীর ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার কাশফুল শুধু সৌন্দর্য নয়, অনেকের জীবিকাও বটে তাড়াশে গোয়ালঘরের তালা ভেঙে ৮টি গরু চুরি, নিঃস্ব কৃষক পরিবার ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১৭৩৩ জন ঢাকার দুই সিটিতে জামায়াতের অনানুষ্ঠানিক মেয়র প্রার্থী ঘোষণা চারবার গুলিবিদ্ধ ও তিনবার কারাবরণ: ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্বের আলোচনায় ইশরাক অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান

বিএনপি'র কর্মসূচিতে আসার পথে ছাত্রদল নেতার ওপর ছাত্রলীগের হামলা


  • আপলোড সময় : বৃহস্পতিবার ০৪ সেপ্টেম্বর, ২০২৫ সময় : ৮:৫০ পিএম

দশমিনা (পটুয়াখালী)প্রতিনিধি

পটুয়াখালীর দশমিনায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি' ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন শেষে বাড়ি ফেরার পথে ছাত্রদলের নেতাকর্মীদের ওপর হামলা চালায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ক্যাডাররা।এতে ছাত্রদলের অন্তত ছয়জন নেতাকর্মী আহত হওয়ার খবর পাওয়া গেছে। গতকাল বুধবার ( সেপ্টেম্বর) বিকাল সাড়ে টার দিকে দশমিনা সরকারি আবদুর রশিদ তালুকদার কলেজ গেটের সামনে ঘটনা ঘটে। আহতরা হলেন, উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক যুগ্ন আহবায়ক মো. সাকিব রহমান (২২), ছাত্রদল নেতা ইয়াসিন মৃধা (২০) তুহিন খান (১৮)

জানা যায়, ওইদিন বিকেলে দলটির ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ্যালী সমাবেশে যোগ দিতে বাঁশবাড়িয়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক যুগ্ন আহ্বায়ক সাকিব রহমানের নেতৃত্বে শতাধিক নেতাকর্মী দশমিনা সদরে আসার সময় কলেজ গেট এলাকায় পৌঁছলে তাদের লক্ষ্য করে ছাত্রলীগের কর্মী কিশোর গ্যাং খ্যাত দুই সহোদর ইয়াসিন আরাফাতসহ ১০/১২ জনের একটি সন্ত্রাসী গ্রুপ তাদের লক্ষ্য করে প্রথমে ইট-পাটকেল ছোড়ে। পরে ছাত্রদল নেতা সাকিব রহমান বিষয়টি জানতে চাইলে ছাত্রলীগের ওই সন্ত্রাসী বাহিনী ঘটনাস্থলে দেশিয় অস্ত্র-সস্ত্র দিয়ে ছাত্রদলের জন নেতাকর্মীকে এলোপাতাড়িভাবে কুপিয়ে জখম করে। পরে স্থানীয়রা ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে দশমিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

বিষয়ে আহত ছাত্রদল নেতা সাকিব রহমান জানান, গতকালকে জাতীয়তাবাদী বিএনপি' ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সমাবেশে যোগ দিতে অর্ধশতাধিক নেতাকর্মীসহ দশমিনার উদ্দেশ্যে যাত্রা করি। সরকারি কলেজ গেটের সামনে পৌঁছালে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ক্যাডার দুই ভাই  ইয়াসিন আরাফাত এবং কাজী হামিদুল সহ ১০-১২ জনের একটি সন্ত্রাসী দল দেশীয় অস্ত্র-সস্ত্র লাঠি নিয়ে আমাদের বাঁধা দিয়ে এলোপাতাড়িভাবে আমাদেরকে পিটায় কুপিয়ে জখম করে।

এর আগে স্বৈরাচারী আওয়ামী শাসনের সময় ওরা সাবেক সংসদ সদস্য শাহজাদার ছত্রছায়ায় একাধিকবার চুরি ডাকাতির সাথে সংশ্লিষ্ট ছিল। শেখ হাসিনা পালানোর পর থেকে এখন পর্যন্ত ওই দুই কিশোর গ্যাং সহোদর তাদের সাঙ্গ পাঙ্গরা এখনও প্রকাশ্যে ঘুরে বেড়ায় এবং বিভিন্ন অপকর্মে লিপ্ত রয়েছে। প্রশাসন তাদের দেখেও নীরব ভূমিকায় রয়েছে। অভিযুক্ত কিশোর গ্যাং আরাফাত অভিযোগ অস্বীকার করে জানান, গতকালকে আমি ওই স্থানে ছিলাম না, আমাদের দুই ভাইয়ের নামে তারা খামাখা মিথ্যা অভিযোগ উঠিয়েছে।

  বিষয়ে জানতে উপজেলা ছাত্রদলের কাজী তানভীর হাসান রিডেন জানান,ঘটনাটা আমরা শুনেছি যেহেতু ইয়াসিন আরাফাত এর সাথে জড়িত, ওখানে সিসি ক্যামেরা আছে ইতিমধ্যে বিষয়ে তদন্ত চলতেছে,রিপোর্ট বিকেলের মধ্যে হাতে পেলে আমরা বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে। এছাড়াও ওদের পারিবারিক দীর্ঘদিন থেকে ঝামেলা চলতেছে। উপজেলা বিএনপি' সাধারণ সম্পাদক মো. শাহআলম সানু বলেন,গতকালকে আমাদের বিএনপি' প্রতিষ্ঠাবার্ষিকীর প্রোগ্রাম থাকায় আমি ব্যস্ত ছিলাম।

ঘটনা রাত বারোটার সময় শুনছি, আমি হাসপাতালে সরজমিন ওদেরকে দেখতে যাব,এরপরে আমি আপনাদেরকে জানাতে পারব। এছাড়াও ইয়াসিন, আরাফাত ওরা এতটা খারাপ  আগেও নাকি অনেক মানুষকে মারছে। দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলীম জানান, ঘটনা শুনে হাসপাতালে পুলিশ পাঠিয়েছি। বিষয়ে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আকাশজমিন/আরআর

 


এ সম্পর্কিত আরো খবর