ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা

নাটোরের বিকাশকর্মীকে অপহরণ, ভুয়া পুলিশকে ধরল জনতা


  • আপলোড সময় : বৃহস্পতিবার ০৪ সেপ্টেম্বর, ২০২৫ সময় : ৯:০৫ পিএম

নাটোর প্রতিনিধি

নাটোরের বড়াইগ্রামে পুলিশ পরিচয়ে বিকাশ কর্মী আতিকুলকে অপহরণ তার মোটরসাইকেল নিয়ে পালানোর সময় ভুয়া পুলিশকে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। আটককৃত ভুয়া পুলিশ সালে আহমেদ কুমিল্লার লাকসাম এলাকার বাসিন্দা। এসময় বিকাশ কর্মী আতিকুলকে অপহরণ করে নিয়ে যান ভুয়া পুলিশের বাকি সদস্যরা। বৃহস্পতিবার ( সেপ্টেম্বর) বিকেলে আতিকুলকে উদ্ধার করা হয় বলে জানায় পুলিশ।

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম সারওয়ার হোসেন জানান, সকাল ১০টার দিকে বনপাড়া বিকাশ অফিস থেকে আতিকুল মৌখাড়া বাজারের উদ্দেশে রওনা হন। পথে মহিষভাঙ্গা নটাবাড়িয়া জামে মসজিদ এলাকায় পৌঁছালে সেখানে দাঁড়িয়ে থাকা একটি মাইক্রোবাসে কয়েকজন পুলিশ পরিচয়ে তাকে আটক করে গাড়িতে তোলে। আতিকুলের সঙ্গে থাকা অপর বিকাশ সহকর্মী তাকে কেন ধরেছেন বলতেই ধাক্কা দিয়ে ফেলে থানায় আসতে বলেন তারা। পরে ভুয়া পুলিশ সালে আহমেদ মোটরসাইকেল নিতে গেলে তাকে স্থানীয়রা আটক করে পুলিশে খবর দেয়। এসময় আতিকুলকে নিয়ে মাইক্রোবাসটি ঢাকার দিকে চলে যায়। বড়াইগ্রাম থানা পুলিশ সালে আহমেদকে থানায় নিয়ে আসে।

গোলাম সারওয়ার হোসেন বলেন, ‘অপহরণকারীরা দুপুরে ভুক্তোভোগী আতিকুলকে টাঙ্গাইলের কালিহাতি  এলাকায় ফেলে যায়। তাকে কালিহাতী থানা পুলিশ সহাযতায আনা হচ্ছে। ভুয়া পুলিশ সালে আহমেদকে জিজ্ঞাসাবাদ চলছে ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানান তিনি।

আকাশজমিন/আরআর

 


এ সম্পর্কিত আরো খবর