ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম

সাতক্ষীরায় জলবায়ু সহনশীল নগর গঠনের দাবিতে যুব সম্মেলন


  • আপলোড সময় : বৃহস্পতিবার ০৪ সেপ্টেম্বর, ২০২৫ সময় : ৯:১১ পিএম

সাতক্ষীরা প্রতিনিধি:

জলবায়ু সহনশীল নগর গঠনের দাবির মধ্যদিয়ে সাতক্ষীরায় অনুষ্ঠিত হয়ে গেল উপকূলীয় যুব জলবায়ু সম্মেলন ২০২৫। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সাতক্ষীরা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে বাংলাদেশ রিসোর্স সেন্টার ফর ইন্ডেজিনাস নলেজ (বারসিক) এবং শিক্ষা সংস্কৃতি ও বৈচিত্র্য রক্ষা টিম এই সম্মেলনের আয়োজন করে। সম্মেলনে সাতক্ষীরার জলাবদ্ধতা নিরসনে জরুরী উদ্যোগ গ্রহণ, নগরের তাপদাহ কমানোর জন্য প্রচুর বৃক্ষরোপণ, শহরের ভিতরে পার্ক, খেলার মাঠ, উদ্যান সবার জন্য উন্মুক্তকরণ, শিক্ষার্থীদের চলাচলের জন্য আলাদা সাইকেল লেনের ব্যবস্থাকরণ, নগরের নিম্ন আয়ের মানুষের আবাসন নিশ্চিতকরণ, নিম্ন আয়ের মানুষকে সামাজিক নিরাপত্তা বেষ্টনীতে অন্তর্ভুক্তকরণ, যুবদের জন্য কর্মমুখী শিক্ষা ও প্রশিক্ষণ নিশ্চিতকরণ, নগরের নিম্ন আয়ের মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিতে স্বাস্থ্য কার্ড প্রদান এবং নগরের উন্নয়ন পরিকল্পনায় যুবদের যুক্ত করার সুপারিশ করা হয়।

 সম্মেলনের প্রথম পর্বে সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির আহবায়ক অ্যাড. আজাদ হোসেন বেলালের সভাপতিত্বে জলবায়ু সংকট ও তরুণদের নগর সংস্কার বিষয়ে আলোচনায় অংশ নেন সাতক্ষীরা জেলা নাগরিক অধিকার উন্নয়ন ও সমন্বয়ন কমিটির সহসভাপতি অধ্যাপক মোজ্জাম্মেল হোসেন, সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আজিজুল হক, সিনিয়র সাংবাদিক শরীফুল্লাহ কায়সার সুমন, নগর গবেষক জাহাঙ্গীর আলম, নৃবিজ্ঞানী শহীদুল ইসলাম, সাংবাদিক এসএম বিপ্লব হোসেন, যুব প্রতিনিধি সিফাত হোসেন, নিশিতা, ইমতি জামিল।

দ্বিতীয় পর্বে পরিবেশ কর্মী মাধব চন্দ্র দত্তের সভাপতিত্বে পরিবেশ বান্ধব সবুজ নগর গঠনে যুব সমাজের ভূমিকা নিয়ে আলোচনা করেন পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো: আসাদুজ্জামান, সিনিয়র সাংবাদিক কল্যাণ ব্যানার্জি, গবেষক আমরীন বিনতে আজাদ, যুব সদস্য সাঈদুল ইসলাম, ইস্রাফিল হোসেন, ইফতি জামিল, মেহতাহুল জান্নাত মাহি ও তহুরা খাতুন লিলি।

তৃতীয় পর্বে পরিবেশ কর্মী অধ্যক্ষ আশেক-ই-এলাহীর সভাপতিত্বে নগরের প্রান্তিক জনগোষ্ঠীর সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করেন সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির সদস্য সচিব আবুল কালাম আজাদ, সাংবাদিক গোলাম সরোয়ার, যুব প্রতিনিধি তামিম রোহান, মাবিয়া জান্নাত, গৃহকর্মী জাহানারা খাতুন, ভ্যান চালক আব্দুর রহমান প্রমুখ। সবশেষে নগরের জলবায়ু সংকট নিয়ে বিশেষ প্রতিবেদনের জন্য সাংবাদিক  হোসেন আলী, আসাদুজ্জামান সরদার, ও  বেলাল হোসাইনকে বারসিক মিডিয়া অ্যাওয়ার্ড ২০২৫-এ ভূষিত করা হয়। এর আগে জলবায়ু সুবিচারের দাবিতে সাতক্ষীরা শহরে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। #

আাকশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর