সিরাজগঞ্জ প্রতিনিধি / : 125
সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
সিরাজগঞ্জে ২০ কেজি গাঁজাসহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-১২। সিরাজগঞ্জ র্যাব-১২, সদর দপ্তর থেকে শুক্রবার সকালে এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করা হয়।শুক্রবার (৫ সেপ্টেম্বর) সিরাজগঞ্জ র্যাব-১২, অধিনায়ক এর দিকনির্দেশনায় এবং আধুনিক তথ্য প্রযুক্তির সহযোগিতায় ভোর ০৫.৩০ ঘটিকায় র্যাব-১২, সদর কোম্পানির একটি চৌকস আভিযানিক দল “সিরাজগঞ্জ জেলার মধ্যভদ্রঘাট সাকিনস্থ কাশেম এর মোড়ের অনুমান ৫০০ গজ পশ্চিম দিকে ঢাকা-রাজশাহীগামী মহাসড়কের উপর” একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ২০ কেজি গাঁজাসহ ০১ জন মাদক কারবারীকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত আসামি ১। মোঃ সাদ্দাম হোসেন (৩০), পিতা- মৃত আব্দুল মজিদ, সাং- চকমথুর, ইউপি- মথুরাপুর, থানা- বদলগাছি, জেলা- নওগাঁ।
প্রাথমিক
জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামি দীর্ঘদিন যাবৎ লোকচক্ষুর আড়ালে নেশা জাতীয় মাদকদ্রব্য গাঁজা দেশের বিভিন্ন প্রান্ত থেকে সংগ্রহ করে নিজ হেফাজতে রাখিয়া দেশের বিভিন্ন জেলায় ক্রয়-বিক্রয় করিয়া আসছিল। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে যমুনা সেতু পশ্চিম থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
আাকশজমিন/আরআর