ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা

আওয়ামী লীগ ফ্যাসিস্টদের প্রতিহত করতে হবে- এনপিপি চেয়ারম্যান ড. ফরহাদ


  • আপলোড সময় : শুক্রবার ০৫ সেপ্টেম্বর, ২০২৫ সময় : ১০:৩৩ পিএম

নড়াইল প্রতিনিধি

ন্যাশনাল পিপলস পার্টির চেয়ারম্যান জাতীয়তাবাদী সমমনা জোটের প্রধান সমন্বয়ক ডক্টর ফরিদুজ্জামান ফরহাদ বলেছেন, সব দল থেকে আওয়ামী লীগ ফ্যাসিস্টদের প্রতিহত করতে হবে। যাতে কোনো দলে আওয়ামী লীগের কেউ অনুপ্রবেশ করতে না পারে। আগামি নির্বাচন বিগত লীগ সরকারের মতো পাতানো হবে না। ২০১৮ সালে আমি নড়াইল-০২ আসনে ধানের শীষের প্রার্থী হয়েও নিজের ভোট দিতে পারিনি। এবার জনগণ সুষ্ঠু-সুন্দর পরিবেশে ভোট দিতে পারবেন। আগামি সংসদ নির্বাচনে বিএনপি বিজয়ী হবে ইনশাল্লাহ। ২০১৮ সালের মতো এবারের সংসদ নির্বাচনে নড়াইল-০২ আসনে আমি ধানের শীষের মনোনয়ন পেলে তুলারামপুর ইউনিয়ন থেকেই নির্বাচনী প্রচারণা শুরু করব।

 

নড়াইল-০২ আসনে দিনব্যাপী গণসংযোগকালে শুক্রবার  ( সেপ্টেম্বর) দুপুরে সদর উপজেলার তুলারামপুর ইউনিয়ন যুবদল অফিসে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

 

ডক্টর ফরহাদ আরো বলেন, নির্বাচনে পরাজয়ের আশংকায় জামায়াতে ইসলামী পিআর পদ্ধতিতে নির্বাচন চায়। তারা নির্বাচনকে বাধাগ্রস্থ করতে চায়। ব্যাপারে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে।

 

তুলারামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ইউসুফ আলী মোল্যার সভাপতিত্বে অনুষ্ঠানে আরো রাখেন-জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক টিপু সুলতান, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক শিহাবুর রহমান শিহাব, তুলারামপুর ইউনিয়ন বিএনপির সহসভাপতি হাফিজুর রহমান, যুগ্মসম্পাদক হারুন অর রশিদ, বিএনপি নেতা দেলোয়ার হোসেনসহ অনেকে।

 

সময় উপস্থিত ছিলেন-এনপিপির জেলা সভাপতি প্রেসিডিয়াম সদস্য শরীফ মুনীর হোসেন, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন খান, প্রেসিডিয়াম সদস্য কাজী শওকত হোসেন, এনপিপি নেতা হাফিজুর রহমান, বদরুল ইসলামসহ অনেকে।

 

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর