ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা

ডিবি পরিচয়ে অপহরণ নাটক

অপহৃত উদ্ধার, স্ত্রী-আত্মীয়সহ গ্রেপ্তার ৪


  • আপলোড সময় : শনিবার ০৬ সেপ্টেম্বর, ২০২৫ সময় : ৪:৪০ পিএম

নড়াইল প্রতিনিধি:

নড়াইলে ‘ডিবি পুলিশ পরিচয়ে অপহরণ নাটক সাজিয়ে প্রতিপক্ষকে ফাঁসাতে থানায় অভিযোগ এই ঘটনরায় ভিকটিম উদ্ধার, গ্রেপ্তার ৪। সদর উপজেলার তপনভাগ গ্রামের ইব্রাহিম মোল্যা (৩৮) কে ডিবি পুলিশ পরিচয়ে অপহরণের অভিযোগে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছিল। তবে তদন্তে বেরিয়ে এসেছে ঘটনাটি ছিল সাজানো নাটক। পুলিশ যশোর থেকে ইব্রাহিমকে উদ্ধার করেছে এবং ঘটনায় জড়িত চারজনকে গ্রেপ্তার করেছে।

এই ঘটনায় শনিবার দুপুরে নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে প্রেসবিফিং করেন। পুলিশ জানায়, গত ২ সেপ্টেম্বর রাতে ভিকটিমের স্ত্রী মোসাঃ ইরানী খাতুন থানায় অভিযোগ করেন, তিনজন অজ্ঞাত ব্যক্তি ডিবি পুলিশ পরিচয়ে তার স্বামীকে তুলে নিয়ে গেছে। তিনি অভিযোগে আরও উল্লেখ করেন, জলমহল দখল ও পূর্বশত্রুতার জেরে প্রতিপক্ষ ষড়যন্ত্রমূলকভাবে এ কাজ করেছে। অভিযোগের পর পুলিশ, ডিবি ও সাইবার ক্রাইম ইউনিট যৌথভাবে তদন্তে নামে।

গোপন সংবাদের ভিত্তিতে ৫ সেপ্টেম্বর ভোরে যশোর কোতোয়ালি থানার বকচর এলাকার একটি বাড়ি থেকে ইব্রাহিমকে উদ্ধার করা হয়। পরে জিজ্ঞাসাবাদে ইব্রাহিম স্বীকার করেন, দেনা-পাওনা ও পারিবারিক পরিকল্পনার অংশ হিসেবে তিনি স্বেচ্ছায় আত্মগোপনে ছিলেন। প্রতিপক্ষকে মিথ্যা মামলায় ফাঁসানো এবং সামাজিকভাবে ক্ষতিগ্রস্ত করার উদ্দেশ্যে এ নাটক সাজানো হয়। এ ঘটনায় ইব্রাহিমের স্ত্রী ইরানী খাতুন, ভাই রুহুল আমিন ও চাচা রমজান আলীসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। জিজ্ঞাসাবাদে তারাও নাটক সাজানোর কথা স্বীকার করেছেন। এ ঘটনায় সদর থানার এসআই হায়াৎ মাহমুদ খাঁন বাদী হয়ে চারজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর