ঢাকা, বাংলাদেশ ।
  মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরলো বঙ্গবন্ধুর একক ছবি, যুক্ত হলো জিন্নাহ ও জুলাই অভ্যুত্থান মমেকের ৩য় তলায় শিশু ওয়ার্ডে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস শিল্পে গ্যাস সরবরাহ মঙ্গলবার থেকেই স্বাভাবিক হওয়ার আশা প্রধানমন্ত্রীর ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার কাশফুল শুধু সৌন্দর্য নয়, অনেকের জীবিকাও বটে তাড়াশে গোয়ালঘরের তালা ভেঙে ৮টি গরু চুরি, নিঃস্ব কৃষক পরিবার ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১৭৩৩ জন ঢাকার দুই সিটিতে জামায়াতের অনানুষ্ঠানিক মেয়র প্রার্থী ঘোষণা চারবার গুলিবিদ্ধ ও তিনবার কারাবরণ: ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্বের আলোচনায় ইশরাক অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান

নড়াইলে মোটরসাইকেল-ট্রলির মুখোমুখি সংঘর্ষ, কিশোর নিহত


  • আপলোড সময় : সোমবার ০৮ সেপ্টেম্বর, ২০২৫ সময় : ৫:৩৪ পিএম

নড়াইল প্রতিনিধি

নড়াইল সদর উপজেলায় মোটরসাইকেল ও ট্রলি মুখোমুখি সংঘর্ষে জসিম মোল্যা (১৫) নামে এক মোটরসাইকেল চালক কিশোর নিহত হয়েছেন। রোববার (৭ সেপ্টেম্বর) বিকেলে সদর উপজেলার নড়াইল-মাগুরা সড়কের ব্রাক অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে। নড়াইল সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

জসিম মোল্যা উপজেলার হবখালী ইউনিয়নের ফলিয়া গ্রামের জাফর মোল্যার ছেলে। তিনি স্থানীয় একটি মাদরাসার শিক্ষার্থী ছিলেন। নিহতের স্বজন সূত্রে জানা গেছে, রোববার বিকেলে জসিম মোল্যা নামে ওই কিশোর হবখালি ইউনিয়নের ফলিয়া গ্রামের নিজ বাড়ি থেকে মোটরসাইকেলে করে নড়াইল শহরের দিকে আসছিলেন। প্রতিমধ্যে নড়াইল-মাগুরা সড়কের ব্রাক অফিসের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা এক ট্রলির সঙ্গে জসিমের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে জসিম গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসা চলাকালীন অবস্থায় তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য কর্তব্যরত চিকিৎসক অন্যত্র নেওয়ার পরামর্শ দেন। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা নেওয়ার পথে রাত সাড়ে ৮টার দিকে তিনি মারা যান।

নড়াইল সদর থানা পুলিশের ওসি সাজেদুল ইসলাম বলেন, বিকেলে এক্সিডেন্ট হয়। পরে খুলনা নেওয়ার পথে ছেলেটি মারা যায়। এ ঘটনায় যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আকাশজমিন/আরআর

 


এ সম্পর্কিত আরো খবর