ঢাকা, বাংলাদেশ ।
  মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরলো বঙ্গবন্ধুর একক ছবি, যুক্ত হলো জিন্নাহ ও জুলাই অভ্যুত্থান মমেকের ৩য় তলায় শিশু ওয়ার্ডে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস শিল্পে গ্যাস সরবরাহ মঙ্গলবার থেকেই স্বাভাবিক হওয়ার আশা প্রধানমন্ত্রীর ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার কাশফুল শুধু সৌন্দর্য নয়, অনেকের জীবিকাও বটে তাড়াশে গোয়ালঘরের তালা ভেঙে ৮টি গরু চুরি, নিঃস্ব কৃষক পরিবার ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১৭৩৩ জন ঢাকার দুই সিটিতে জামায়াতের অনানুষ্ঠানিক মেয়র প্রার্থী ঘোষণা চারবার গুলিবিদ্ধ ও তিনবার কারাবরণ: ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্বের আলোচনায় ইশরাক অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান

সাতক্ষীরা সুন্দরবনের অভয়ারণ্যে

মাছ শিকারের দায়ে দুই জেলে আটক


  • আপলোড সময় : সোমবার ০৮ সেপ্টেম্বর, ২০২৫ সময় : ৫:৪৩ পিএম

সাতক্ষীরা প্রতিনিধি

পশ্চিম সুন্দরবনের অভয়ারণ্যে ঢুকে মাছ শিকারের সময় দুই জেলেকে আটক করেছে বনবিভাগ। এসময় জব্দ করা হয়েছে তিনটি নৌকা। রোববার ( সেপ্টেম্বর) সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের দোবেঁকীর মুক্তবাঙাল খাল থেকে তাদের আটক করা হয়।

আটক জেলেরা হলেন, সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের কদমতলা এলাকার মৃত নওশেদ গাজীর ছেলে নওয়াব আলী গাজী (৫০) খুলনার কয়রা উপজেলার মহারাজপুর গ্রামের আবু তালেব গাজীর ছেলে আবুল কাশেম (৫৫)

বিষয়ে বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশনের স্টেশন কর্মকর্তা জিয়াউর রহমান জানান, জেলেরা নিষেধাজ্ঞা অমান্য করে অভয়ারণ্যে মাছ ধরছিলেন। সময় সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের স্মার্ট পেট্রোল টিমের সদস্যরা সেখানে অভিযান চালান। অভিযানের বিষয়টি বুঝতে পেরে কয়েকজন নৌকা ফেলে বনের মধ্যে পালিয়ে যায়। এসময় তিনটি নৌকাসহ আটক হন দুজন। পরে আটককৃতদের বিরুদ্ধে বন আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।

এদিকে, সুন্দরবনের একটি নির্ভরযোগ্য সূত্র অভিযোগ করে জানিয়েছে, একই সময়ে সুন্দরবনের অভয়ারণ্যে বিপুল কোম্পানির পাঁচটি চরপাটার নৌকাসহ জেলেদের ছেড়ে দেওয়া হয়। তাদের দাবি, সুন্দরবনের অভয়ারণ্যে দাঁপিয়ে বেড়ানো বিপুল কোম্পানি নামীয় এই অসাধু চক্রটি বন বিভাগের কর্মকর্তাদের উৎকোচের বিনিময় অভয়ারণ্যে মাছ-কাঁকড়া ধরে থাকেন।

তবে এই অভিযোগ অস্বীকার করে বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশন কর্মকর্তা জিয়াউর রহমান জানান, অভিযানে কেবলমাত্র ওই দুই জনকেই স্মার্ট পেট্রোল টিমের সদস্যরা আটক করেছে। তবে কোন কোম্পানির নৌকাসহ লোক ছেড়ে দেওয়া হয়েছে কিনা এটা জানিনা। ওটা স্মার্ট পেট্রোল টিম এলাকায় না ফেরা পর্যন্ত বলা যাবে না। কারণ তারা এখনো সুন্দরবনের অভয়ারণ্যে নেটওয়ার্কের বাইরে।

আকাশজমিন/আরআর

 


এ সম্পর্কিত আরো খবর