ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরলো বঙ্গবন্ধুর একক ছবি, যুক্ত হলো জিন্নাহ ও জুলাই অভ্যুত্থান মমেকের ৩য় তলায় শিশু ওয়ার্ডে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস শিল্পে গ্যাস সরবরাহ মঙ্গলবার থেকেই স্বাভাবিক হওয়ার আশা প্রধানমন্ত্রীর ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার কাশফুল শুধু সৌন্দর্য নয়, অনেকের জীবিকাও বটে তাড়াশে গোয়ালঘরের তালা ভেঙে ৮টি গরু চুরি, নিঃস্ব কৃষক পরিবার ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১৭৩৩ জন ঢাকার দুই সিটিতে জামায়াতের অনানুষ্ঠানিক মেয়র প্রার্থী ঘোষণা চারবার গুলিবিদ্ধ ও তিনবার কারাবরণ: ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্বের আলোচনায় ইশরাক অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান

ভালুকায় সংবাদ সম্মেলনে ইউনিয়ন চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ


  • আপলোড সময় : মঙ্গলবার ০৯ সেপ্টেম্বর, ২০২৫ সময় : ৬:৫৬ পিএম

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:

ময়মনসিংহের ভালুকা উপজেলার ৫ নং বিরুনীয়া ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান শামছুল হোসাইনের বিরুদ্ধে আওয়ামী দোসর হওয়ার অভিযোগ উঠেছে। সোমবার সকালে উপজেলার বিরুনীয়া গ্রামের মিল্লাত সরকার নামের এক নাগরিক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি জানান, সম্প্রতি শামছুল হোসাইনের নেতৃত্বে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ক্যাডাররা ইউনিয়ন পরিষদ ভবনের ভেতরে সভা করেছে। দেশের অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির উদ্দেশ্যে অনুষ্ঠিত ওই সভার প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, চেয়ারম্যান পদে বহাল থেকে তিনি আওয়ামী রাজনীতির পৃষ্ঠপোষকতা করছেন।

তিনি অভিযোগ করে বলেন, বিএনপি বিগত ইউপি নির্বাচনে অংশ না নিলেও জাসাস কেন্দ্রীয় কমিটির সদস্য শামছুল হোসাইন তৎকালীন এমপি কাজিম উদ্দিন ধনু ও উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদের প্রত্যক্ষ প্রভাব ও ভোট চুরির মাধ্যমে চেয়ারম্যান নির্বাচিত হন। পরে তাকে আওয়ামী লীগের সব কর্মসূচিতে অংশ নিতে দেখা গেছে।

সংবাদ সম্মেলনে আরও জানান, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এমএ ওয়াহেদ নির্বাচনে অংশ নিলে শামছুল হোসাইন বিএনপির হাইকমান্ডের নির্দেশ অমান্য করে সরাসরি তার প্রচারণায় সক্রিয় ছিলেন। সামাজিক যোগাযোগমাধ্যমেও তার নানা কার্যক্রমের প্রমাণ পাওয়া গেছে।

অভিযোগকারী মিল্লাত সরকার বলেন, গত ১৫ বছরে বিএনপির কোনো কর্মসূচিতে শামছুল হোসাইনকে দেখা যায়নি। এমনকি গত ৫ আগস্ট সরকারের পতনের পরও তিনি উপজেলা, ইউনিয়ন কিংবা ওয়ার্ড বিএনপির কোনো প্রোগ্রামে অংশ নেননি।

তিনি দাবি জানান, “এই আওয়ামী দোসরকে চেয়ারম্যান পদ থেকে অব্যাহতি দিয়ে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক। সংবাদ সম্মেলনে ভালুকা উপজেলা যুবদল সদস্য রিপন তালুকদার, উপজেলা শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন মন্ডলসহ স্থানীয় গণমাধ্যমকর্মী ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।

আকাশজমিন/আরআর

 


এ সম্পর্কিত আরো খবর