ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

ফ্রান্সে আয়রনম্যান বিশ্বচ্যাম্পিয়নশিপে বাংলাদেশের দুই ক্রীড়াবিদ


ফ্রান্সে আয়রনম্যান বিশ্বচ্যাম্পিয়নশিপে বাংলাদেশের দুই ক্রীড়াবিদ মোহাম্মদ শামছুজ্জামান আরাফাত (বাঁয়ে) ও মো. আরিফুর রহমান।

  • আপলোড সময় : শনিবার ১৩ সেপ্টেম্বর, ২০২৫ সময় : ৫:১৭ পিএম

স্টাফ ‍রিপোর্টার 

ফ্রান্সের নিশেতে আগামীকাল রোববার অনুষ্ঠিত হতে যাচ্ছে পূর্ণ দূরত্বের আয়রনম্যান বিশ্বচ্যাম্পিয়নশিপ। সারা বছর আয়োজিত বিভিন্ন আয়রনম্যান প্রতিযোগিতা থেকে বাছাই করা ক্রীড়াবিদরা অংশ নিচ্ছেন এই বিশ্ব আসরে। স্থানীয় সময় ভোর সাড়ে ছয়টায় প্রতিযোগিতা শুরু হবে।


বাংলাদেশ থেকে এবার অংশ নিচ্ছেন দুইজন আয়রনম্যান—মোহাম্মদ শামছুজ্জামান আরাফাত ও মো. আরিফুর রহমান। মোট ৮৬টি দেশের দুই হাজারের বেশি ট্রায়াথলেট অংশ নিচ্ছেন এই আয়োজনে। প্রতিযোগিতার নিয়ম অনুযায়ী ১৭ ঘণ্টার মধ্যে প্রতিযোগীদের ৩.৮ কিলোমিটার সাঁতার, ১৮০ কিলোমিটার সাইক্লিং এবং ৪২.২ কিলোমিটার দৌড় সম্পন্ন করতে হবে।


এবার তৃতীয়বারের মতো আয়রনম্যান বিশ্বচ্যাম্পিয়নশিপে অংশ নিচ্ছেন বাংলাদেশ ব্যাংকের উপপরিচালক মোহাম্মদ শামছুজ্জামান আরাফাত। এর আগে তিনি ৩টি অর্ধদূরত্ব আয়রনম্যান ৭০.৩ বিশ্বচ্যাম্পিয়নশিপেও অংশ নিয়েছেন। ফ্রান্সের নিশেতে পৌঁছে তিনি জানিয়েছেন, ইনজুরি কাটিয়ে ভালো প্রস্তুতি নিয়েছেন এবং পাহাড়ি সাইক্লিং রাস্তাকে তিনি চ্যালেঞ্জ হিসেবে দেখছেন।


জনতা ব্যাংকের প্রিন্সিপাল অফিসার মো. আরিফুর রহমান দ্বিতীয়বারের মতো আয়রনম্যান বিশ্বচ্যাম্পিয়নশিপে অংশ নিচ্ছেন। তিনি জানিয়েছেন, এ প্রতিযোগিতা শেষ করে ২০ সেপ্টেম্বর আয়রনম্যান ইতালিতেও অংশ নেবেন। কক্সবাজারের ১০০ কিলোমিটার আল্ট্রা ম্যারাথনে তিনি নতুন রেকর্ড গড়েছিলেন।


বাংলাদেশি এই দুই আয়রনম্যানকে বিভিন্ন প্রতিষ্ঠান পৃষ্ঠপোষকতা করছে। আরাফাতকে সহায়তা করছে এমজিআই, ক্লিয়ারম্যান, বিকন ফার্মাসিউটিক্যালস, শার্ট মেকারস, এপেক্স লংজারিস ও প্রথম আলো। অন্যদিকে আরিফুর রহমানকে সহায়তা করছে নেক্সট স্পেসেস লিমিটেড ও জনতা ব্যাংক পিএলসি।

আকাশজমিন /আরআর 


এ সম্পর্কিত আরো খবর