বাউফল(পটুয়াখালী) প্রতিনিধি
পটুয়াখালীর বাউফলে সাবেক ছাত্রদল নেতা টিপু খানের ইয়াবা সেবনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর ভিডিও ছড়ানোর দায়ে সন্দেহভাজন ব্যক্তিকে না পেয়ে এক বৃদ্ধা নারীকে মারধরের অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে গত সোমবার (৮ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার মদনপুরা ইউনিয়নে। অভিযোগ রয়েছে, ওই দিন মেয়ের বাড়ি থেকে ফেরার পথে রিকশা থামিয়ে উপজেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক টিপু খান বৃদ্ধা নারী ও রিকশাচালককে মারধর করেন।
ভুক্তভোগী
বৃদ্ধা নারী জানান, টিপু
খান তাকে রিকশা থেকে
নামিয়ে বেধড়ক মারধর করেন। এরপর রিকশাচালককেও মারধর
করে রিকশাটি রেখে দেন। শুধু
তাই নয়, এলাকার রিকশাচালকদের
তাকে বহন না করতে
এবং দোকানিদের পণ্য বিক্রি না
করার জন্যও নির্দেশ দেন টিপু খান।
এতে তিনি কার্যত ঘরবন্দী
অবস্থায় রয়েছেন।
স্থানীয়
সূত্রে জানা যায়, ভুক্তভোগী
নারীর ছেলে ত্রাণ ও
দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কর্মকর্তা নাসির আহমেদ এবং অভিযুক্ত বিএনপি
কর্মী টিপু খান দুজনেই
বাউফল উপজেলার মদনপুরা ইউনিয়নের দরগাবাড়ি এলাকার বাসিন্দা। সম্প্রতি টিপু খানের ইয়াবা
সেবনের একটি ৬ সেকেন্ডের
ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এ ঘটনায়
নাসির আহমেদের সম্পৃক্ততা আছে বলে দাবি
করেন টিপু খান।
এ
বিষয়ে অভিযুক্ত টিপু খান বলেন,
আমি নিশ্চিত ভিডিও নাসির ভাইরাল করেছে। আমাকে একজন বলেছে তার
কাছে আমার ভিডিও ছিলো।
তাই তার সঙ্গে বোঝাপড়ার
বিষয় আছে, সে রক্ষা
পাবে না। তবে আমি
তার মায়ের গায়ে হাত তুলিনি।
যে রিকশা চালক তাকে নিয়ে
যাচ্ছিল, ওই রিকশা আমি
নিজের টাকায় কিনে দিয়েছিলাম। সে
আমার কথা নাসিরদের কাছে
পৌঁছে দেয়ায় রাগে তাকে দুইটা
লাঠির আঘাত করেছি। কোনো
দোকানিকে পন্য দিতে নিষেধাজ্ঞা
দেয়ার অভিযোগ সত্য না। ((তার
এই বক্তব্য গোপন ক্যামেরায় ধারণ
করেছি, কারণ সে ক্যামেরায়
বলবে না))
এ
বিষয়ে বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) আকতারুজ্জামান সরকার
বলেন, আমরা কোনো অভিযোগ
পাইনি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা
নেওয়া হবে।
আকাশজমিন/আরআর