ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান ডিএমপির ৩ সহকারী পুলিশ কমিশনারকে নতুন পদে বদলি মধ্যপ্রাচ্যে উত্তাপ: বিশ্ববাজারে তেলের দাম ছাড়াল ১০৭ ডলার হরমুজে নতুন নৌপথ: ওমানের আঞ্চলিক বৈঠক স্থগিত দেশে ফিরে ইতালিতে হামলার বিরুদ্ধে মুখ খুললেন অভিনেত্রী বাঁধন ব্রিকসে বিশ্বনেতাদের দেওয়া হলো নিরামিষ খাবার: বিজেপি-কংগ্রেস তুমুল বিতর্ক সারাদেশে ঘরে ঘরে জ্বর: ডেঙ্গু ও হামের সঙ্গে বাড়ছে টাইফয়েড ইউক্রেন যুদ্ধ বন্ধ হলেই কি থামবে মধ্যপ্রাচ্যের ইরান যুদ্ধ? ‘ট্রফি চোর’ অপবাদ মাথায় নিয়ে শান্ত মেজাজে মাঠ ছাড়লেন নাকভি ২৩ বছরের খরা কাটল না আমেরিকার, ইউএস ওপেনের ট্রফি জভেরেভের হাতে

তিতুমীর কলেজ শিক্ষার্থীদের আন্দোলন: সড়ক অবরোধ, চলাচল ব্যাহত


  • আপলোড সময় : সোমবার ১৫ সেপ্টেম্বর, ২০২৫ সময় : ৪:৫৫ পিএম

সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীরা দুপুর থেকে কলেজের সামনের সড়কের উভয় পাশে অবস্থান নিয়ে আন্দোলন করছেন। এতে গুলশান- থেকে আমতলী-জাহাঙ্গীর গেট/মহাখালীমুখী এবং বিপরীত দিকের যান চলাচল বন্ধ হয়ে গেছে। সোমবার (১৫ সেপ্টেম্বর) ডিএমপির ট্রাফিক গুলশান বিভাগের ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে এসব তথ্য জানানো হয়েছে।

 পোস্টে বলা হয়, সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীরা কলেজের সামনে রাস্তার উভয় দিকে যানবাহন চলাচল বন্ধ করে আন্দোলন করছেন। ফলে গুলশান থেকে আমতলী-জাহাঙ্গীর গেট/মহাখালীর দিকে এবং বিপরীত দিক থেকে আসা গাড়ি চলাচল করতে পারছে না।

এক্ষেত্রে নিচে বর্ণিত ডাইভারশন ব্যবহার করার জন্য অনুরোধ করা হলো

. উত্তরার দিক থেকে আসা যানবাহনগুলো যারা আমতলী হয়ে গুলশান -এর দিকে যাবেন, তারা কাকলী বামে টার্ন করে গুলশান- হয়ে গুলশান- পুলিশ প্লাজা রুট ব্যবহার করতে পারবেন।

. যারা জাহাঙ্গীর গেট/মহাখালী থেকে এসে আমতলী-গুলশান- এর দিকে যাবেন তারা সোজা উত্তরে গিয়ে বনানী কবরস্থানের সামনের ইউটার্ন (ছোট যানবাহন) আর্মি স্টেডিয়ামের সামনে গিয়ে ইউটার্ন করে গুলশান- হয়ে গন্তব্যের দিকে যেতে পারবেন।

. ছাড়া মহাখালী ফ্লাইওভার ব্যবহার করে উত্তরের দিক থেকে আসা যানবাহন জাহাঙ্গীর গেটের দিকে যাওয়া যাবে।

. জাহাঙ্গীর গেট থেকে একইভাবে ফ্লাইওভার ব্যবহার করে উত্তরের দিকে যাওয়া যাবে।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর