ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম

শেখ হাসিনা দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে – দুলু


  • আপলোড সময় : বুধবার ১৭ সেপ্টেম্বর, ২০২৫ সময় : ৪:২৯ পিএম

নাটোর প্রতিনিধি

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, শেখ হাসিনা দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছেন। পাকিস্তানি সেনারা যেমন ১৯৭১ সালে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা ধ্বংস করতে চেয়েছিল, ঠিক সেই একইভাবে হাসিনা ভারতের প্রভাবে শিক্ষা ব্যবস্থাকে শেষ করেছে।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে নাটোরের আলাইপুরে বিএনপির কার্যালয়ে কমনওয়েলথ স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় শেখ রিফাত মাহমুদকে জেলা ছাত্রদলের পক্ষ থেকে সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

দুলু বলেন, বিএনপি আমলে নকলমুক্ত শিক্ষা ব্যবস্থা চালু হয়েছিল। কিন্তু আওয়ামী লীগের সময়ে এমন পরিস্থিতি হয়েছে যে সাদা খাতা জমা দিলেও শিক্ষার্থীরা জিপিএ- পেয়েছে। নতুন প্রজন্মের উদ্দেশে দুলু আহ্বান জানানমাদক সন্ত্রাসমুক্ত শিক্ষাঙ্গন গড়ে তুলতে হবে এবং কলমবই হাতে নিয়ে দেশের উন্নয়নে অগ্রপথিক ভূমিকা রাখতে হবে।

দুলু আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ৩১ দফা কর্মসূচিতে আগামী দিনের শিক্ষা ব্যবস্থার দিকনির্দেশনা দিয়েছেন। কর্মসূচির মধ্য দিয়েই শিক্ষিত আত্মনির্ভরশীল বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।

অনুষ্ঠানে জেলা ছাত্রদলের সভাপতি কামরুল ইসলামের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মারুফ হোসেন সৃজনের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান খান বাবুল চৌধুরী, জিএস শাহীন, সাইফুল ইসলাম আফতাব সদস্য শহিদুল ইসলাম বাচ্চু, নাসিম উদ্দিন নাসিম প্রমুখ।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর