ঢাকা, বাংলাদেশ ।
  মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরলো বঙ্গবন্ধুর একক ছবি, যুক্ত হলো জিন্নাহ ও জুলাই অভ্যুত্থান মমেকের ৩য় তলায় শিশু ওয়ার্ডে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস শিল্পে গ্যাস সরবরাহ মঙ্গলবার থেকেই স্বাভাবিক হওয়ার আশা প্রধানমন্ত্রীর ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার কাশফুল শুধু সৌন্দর্য নয়, অনেকের জীবিকাও বটে তাড়াশে গোয়ালঘরের তালা ভেঙে ৮টি গরু চুরি, নিঃস্ব কৃষক পরিবার ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১৭৩৩ জন ঢাকার দুই সিটিতে জামায়াতের অনানুষ্ঠানিক মেয়র প্রার্থী ঘোষণা চারবার গুলিবিদ্ধ ও তিনবার কারাবরণ: ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্বের আলোচনায় ইশরাক অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান

মোহনগঞ্জে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার


  • আপলোড সময় : বৃহস্পতিবার ১৮ সেপ্টেম্বর, ২০২৫ সময় : ৬:১১ পিএম

মোহনগঞ্জ (নেত্রকোণা) প্রতিনিধি

নেত্রকোণার মোহনগঞ্জে বরান্তর গ্রামের বেড়িবাঁধ এলাকা থেকে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত ১টার দিকে স্থানীয়দের খবরের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। পুলিশ জানায়, মৃত ব্যক্তির বয়স আনুমানিক ৪২ বছর। তার গায়ে কালো রঙের টি-শার্ট ছিল এবং লাশের লজ্জাস্থান উলঙ্গ অবস্থায় পাওয়া গেছে। স্থানীয়রা ধারণা করছেন, লাশটি ধনু নদী দিয়ে ভেসে এসে বেড়িবাঁধ এলাকায় আটকে গেছে।

আদর্শনগর পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) মো. দেলোয়ার হোসেন বলেন, “প্রথমে ফেসবুকের মাধ্যমে বিষয়টি জানতে পারি। পরে স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, ৪ থেকে ৫ দিন আগে পানিতে ডুবে মারা গেছে। লাশের গায়ে হাত দিলে চামড়া উঠে যাচ্ছে। মাথার পিছনে দুটি সাদা দাগ রয়েছে। লাশটি পোস্টমর্টেমের জন্য পাঠানো হয়েছে।”

মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, “অজ্ঞাত এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে। এখনো তার পরিচয় শনাক্ত হয়নি। লাশ পোস্টমর্টেমের জন্য নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে।”

আকাশজমিন /আরজে 


এ সম্পর্কিত আরো খবর